শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ১৬ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছেন। আগের সপ্তাহে আর্কাদাগের কাছে এক গোলে হারে ইস্টবেঙ্গল। যার ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে যেতে দুই গোলের ব্যবধানে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। ড্র করলে বা হারলেই বিদায়। এক গোলে জিতলেও ছিটকে যেতে হবে। সুতরাং অস্কার ব্রুজোর দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। বুধবার ভারতীয় সময় বিকেল চারটেয় এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি কোয়ার্টার ফাইনালে আর্কাদাগের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। আশা ছাড়ছেন না স্প্যানিশ কোচ। ঘরের মাঠে এক গোলে হারের পর জানিয়েছিলেন, বিপক্ষের ডেরায় শুরুতে একটি গোল করতে পারলে, সুযোগ থাকবে। এদিন দ্রুত গোলের খোঁজে নামবে ইস্টবেঙ্গল। তবে পরিস্থিতি এবং পরিবেশ কলকাতার প্রধানের প্রতিকূলে।
মাঠ সমস্যা রয়েছে। তারওপর বিরূপ পরিবেশ। যা ইস্টবেঙ্গলের জয়ের পথে কাঁটা হতে পারে। সবে দু'বছরের ক্লাব হলেও, আর্কাদাগ স্থানীয় লিগ জিতেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিনা বিদেশিতেও জয় ছিনিয়ে নিয়েছে। শুরুতে গোল পেয়ে যাওয়ায় বাকি সময়টা রক্ষণ মজবুত করে ম্যাচ বের করে নেয়। সুতরাং, বিপক্ষের ঘরের মাঠে জোড়া গোলের ব্যবধানে জেতা সহজ হবে না ইস্টবেঙ্গলের। তবুও ক্লাবের ঐতিহ্য, সুনাম রক্ষার জন্য মরণ কামড় দিতে চান লাল হলুদের কোচ। অস্কার বলেন, 'আমাদের সব প্লেয়াররা উত্তেজিত। মাঠে নামার অপেক্ষায়। প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষ সম্বন্ধে তেমন ধারণা ছিল না। ওদের দলে পরিবর্তন হয়েছিল। তবে এখন জানি। এখানকার মাঠ আইএসএলের মাঠের মতো নয়। শারীরিক ফুটবল হবে। আর্কাদাগ নতুন ক্লাব। আন্তর্জাতিক স্তরে ইস্টবেঙ্গলের সাফল্য বেশি। আমরা ক্লাবের সুনাম বজায় রাখার চেষ্টা করব।' কলকাতায় প্রথম পর্বের রেজাল্টের পর স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখায় সমর্থকরা। কান্নায় ভেঙে পড়ে। লাল হলুদ সমর্থকদের চোখের জল কি মুছতে পারবে অস্কার অ্যান্ড কোম্পানি? ফিরবে ভুটানের পারফরমেন্স?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি