শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরার স্ত্রীকে স্ট্যাম্প রাহুলের, চ্যাম্পিয়ন্স ট্রফির পর কী এমন বললেন?

Sampurna Chakraborty | ১২ মার্চ ২০২৫ ১৪ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেটে ফিনিশারের স্পট নিজের দখলে করে নিয়েছেন কেএল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ভূমিকায় নজর কাড়েন‌ ভারতের উইকেটকিপার ব্যাটার। সাধারণত ওপেনিং ব্যাটার হলেও, নতুন ভূমিকায় দ্রুত মানিয়ে নিয়েছেন। ঋষভ পন্থের সঙ্গে লড়াই করে দলে নিজের জায়গা করে নিয়েছেন। তবে কেন টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তিনি ছিলেন, সেটা প্রমাণ করেছেন রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর রাহুলের ইন্টারভিউ নেন যশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা। জিজ্ঞেস করেন, চার ভারতীয় স্পিনারের বিরুদ্ধে উইকেটকিপিং করা কতটা মজার ছিল? তারই উত্তরে বুমরার স্ত্রীকে সরাসরি স্ট্যাম্প করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। 

সঞ্জনার সঙ্গে কথা বলার সময় মেনে নেন চার স্পিনারের বলে উইকেটকিপিং করা কতটা কঠিন ছিল। বিশেষ করে একজন পার্ট টাইম উইকেটকিপারের পক্ষে। রাহুল বলেন, 'একটুও মজার ছিল না সঞ্জনা। স্পিনাররা বল করার সময় আমাকে ২০০-২৫০ বার স্কোয়াট করতে হয়েছে।' তবে পাশাপাশি জানিয়ে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার থেকে ভাল অনুভূতি কিছু হতে পারে না। রাহুল বলেন, 'এর থেকে ভাল অনুভূতি হতে পারে না। কয়েক মাস আগে আমি বলেছি, আমার একমাত্র ফোকাস ট্রফি জেতা। ভগবান আমাকে এমন জায়গায় খেলার সুযোগ দিয়েছে যেখানে আমি দলকে ম্যাচ জেতাতে পারব। আমি এর আগে এটা করার খুব বেশি সুযোগ পাইনি। তবে এটাই স্পোর্টসের সৌন্দর্য। সুযোগ আসতেই থাকে। নম্র থেকে পরিশ্রম করলে, ব্যাট কথা বললে ভগবান আশীর্বাদ করবেই। আমরা সারা বছর কঠোর পরিশ্রম করি। এই ধরনের মুহূর্ত স্পেশাল।' পেসারদের বিরুদ্ধে যথেষ্ট ভাল কিপিং করেন রাহুল। স্পিনারদের বিরুদ্ধে মাঝেমধ্যে একটু নড়বড়ে দেখালেও সামলে দেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পেছনে বড় অবদান রয়েছে রাহুলের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া