শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | কাল থেকে শুরু কেকেআরের প্রস্তুতি, সাফল্য ধরে রাখতে চান চন্দ্রকান্ত পণ্ডিত

Sampurna Chakraborty | ১১ মার্চ ২০২৫ ০৩ : ১৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি পেছনে ফেলে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ক্রিকেটাররা। প্রথম দল হিসেবে প্র্যাকটিস শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার বিকেলে ইডেনে প্রস্তুতি শুরু করে দেবে গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার রাত থেকে ক্রিকেটাররা কলকাতায় আসতে শুরু করেছে। মঙ্গলবার অনেকেই চলে এসেছে। এদিন দুপুরে কলকাতায় চলে এসেছেন নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। বিদেশিদের মধ্যে চলে এসেছেন কুইন্টন ডি কক, আনরিচ নোখিয়া। এছাড়াও স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই শহরে হাজির রমনদীপ সিং, মণীশ পাণ্ডে, লাভনীত সিসোদিয়া। চলে এসেছেন কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। বুধবার সকাল এবং দুপুরের মধ্যে আরও অনেকেই চলে আসবে। তাঁদের নিয়ে শুরু হয়ে যাবে প্রস্তুতি। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'আমরা বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দেব। কয়েকজন আন্তর্জাতিক তারকাকে পাওয়া যাবে না। কারণ সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে। তাঁরা সেখানে খেলেছে। কয়েকজন ভারতীয় তারকাও থাকবে না। তবে বেশিরভাগ ক্রিকেটার চলে আসবে। তাঁদের নিয়েই আমরা শুরু করে দেব।' 

দশ বছর পর আইপিএল জিতেছে কেকেআর। অধিনায়ক গৌতম গম্ভীরের পর মেন্টর গম্ভীরের হাত ধরে। তবে এবছর নেই গৌতি। টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে নাইটদের প্রাক্তন মেন্টর। তবে গতবছরের ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য নাইটদের। চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, 'ঘরের মাঠে ফেরার অনুভূতি আলাদা। সমর্থকরা থাকবে। দারুণ অনুভূতি হয়। গত বছর কলকাতা নাইট রাইডার্স সাফল্য পেয়েছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইব। এবার আলাদা মোটিভেশন আছে।' বুধবার সকালে চলে আসবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোভমান‌ পাওয়েল এবং মঈন আলি। কয়েকজন ভারতীয় ক্রিকেটারও দুপুরের মধ্যে কলকাতায় পা রাখবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া