শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ মার্চ ২০২৫ ০২ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর মারাত্মক অভিযোগ আনলেন শহিদ আফ্রিদি। টি-২০ দলে শাদাব খানের অন্তর্ভুক্তি নিয়ে এবার সরব হলেন প্রাক্তন অধিনায়ক। পাকিস্তান ক্রিকেটের ভুলভাল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। গত টি-২০ বিশ্বকাপের পর থেকে আর দলে সুযোগ পাননি। কিন্তু আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য শাদাবকে শুধু দলেই নেওয়া হয়নি, অধিনায়ক ঘোষণা করা হয়েছে। সলমন আলি আঘার ডেপুটি করা হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'কিসের ভিত্তিতে আবার ওকে দলে নেওয়া হয়েছে? ঘরোয়া ক্রিকেটে ওর পারফরম্যান্স কী? কেন আবার ওকে নেওয়া হল? আমরা সবসময় প্রস্তুতির কথা বলি। ইভেন্ট এলেই আমরা ব্যর্থ হই। তারপর আমরা সেটা নিয়ে কাটাছেঁড়া করি। বিষয় হল, ভুল সিদ্ধান্তের জন্য পাকিস্তান ক্রিকেট আইসিইউতে চলে গিয়েছে।'
পাকিস্তান ক্রিকেট বোর্ডে স্থায়িত্বের অভাবের প্রসঙ্গ তোলেন প্রাক্তন তারকা। তিনি মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের পতনের এটা অন্যতম কারণ। আফ্রিদি বলেন, 'বোর্ডের সিদ্ধান্ত এবং পলিসিতে কোনও ধারাবাহিকতা নেই। অধিনায়ক, কোচ এবং প্লেয়ার বদলাতেই থাকে। কিন্তু দিনের শেষে বোর্ড কর্তাদের কাজ নিয়ে কে প্রশ্ন তুলবে? অধিনায়ক এবং কোচের মাথার ওপর সর্বক্ষণ খাড়া ঝুললে কীভাবে আমাদের ক্রিকেট এগোবে?' পিসিবির ক্রিকেট প্রধান মহসিন নকভির প্রশংসা করেন আফ্রিদি। তবে তিনি মনে করেন, বোর্ড প্রধানের ইচ্ছা থাকলেও ক্রিকেট নিয়ে পর্যাপ্ত ধারণা নেই। এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, 'ও ভাল করতে চায়। তবে দিনের শেষে, বাকিদের উপদেশের অপেক্ষা করে। আমি বলেছি, একসঙ্গে তিনটে চাকরি করা যাবে না। ওনাকে যেকোনও একটাতে ফোকাস করতে হবে। পিসিবির চেয়ারম্যান হওয়া ফুল টাইম চাকরি।' পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত হতাশ প্রাক্তন অধিনায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি