শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ইংল্যান্ড প্রসঙ্গ টেনে সমালোচকদের থোঁতা মুখ ভোঁতা করলেন সানি

Sampurna Chakraborty | ১১ মার্চ ২০২৫ ০১ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর প্রায় ৪৮ ঘণ্টা কাটতে চলেছে। কিন্তু এখনও রোহিতদের সব ম্যাচ দুবাইয়ে খেলা নিয়ে বিতর্কের রেশ অব্যাহত। এর আগে একই ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ নিয়ে সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন রোহিত শর্মা, গৌতম গম্ভীর। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গাভাসকর‌। ইংল্যান্ড প্রসঙ্গ টেনে সমালোচকদের থোঁতা মুখ ভোঁতা করলেন কিংবদন্তি। গাভাসকর বলেন, 'জানি এমন লোকজন থাকবেই যারা ভারতের একই ভেন্যুতে খেলার সুবিধার কথা বলবে। ম্যাচের মাঝে যাতায়াত না করার প্রসঙ্গ তুলে ধরবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়ে কোনও নেতিবাচক মন্তব্য করার হলে, সেটা টুর্নামেন্টের প্রথম বল হওয়ার আগেই হওয়া উচিত ছিল। যদি হোম অ্যাডভান্টেজের জন্য ভারত জিতে থাকে, তাহলে কেন ২০১৯ পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি ইংল্যান্ড? তার আগে হাফ ডজন বার টুর্নামেন্টের আয়োজন করা সত্ত্বেও জিততে পারেনি।' নিজের কলমে এমনই লেখেন সানি।

রোহিত শর্মার বিশেষ প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দলের ভারসাম্যের কৃতিত্ব দেন। গাভাসকর বলেন, 'ভারতীয় দলে ভারসাম্য ছিল। সেই কারণেই জিতেছে। টুর্নামেন্টের বিভিন্ন সময়, আলাদা ম্যাচে কেউ না কেউ গেমচেঞ্জারের ভূমিকা পালন করেছে। তারওপর রোহিত শর্মার অধিনায়কত্ব। দুটো আইসিসি ট্রফি জিতে এমএস ধোনিকে ধরে ফেলেছে।' রোহিত শর্মাকে আরও কয়েকদিন অধিনায়ক হিসেবে দেখতে চান সানি। ভারত জেতার পর মাঠের ধারে দাঁড়িয়ে গাভাসকরের নাচ ভাইরাল হয়ে গিয়েছে। ৭৫ বছর বয়সেও উচ্ছ্বাসের এইধরনের বহির্প্রকাশ প্রশংসনীয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া