শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ মার্চ ২০২৫ ২২ : ৪২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। একদিন যেতে না যেতেই কোটিপতি লিগে নামার লক্ষ্যে নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে শুরু করেছেন দেশি এবং বিদেশি ক্রিকেটাররা। মঙ্গলবার প্রথমে কলকাতায় পা রাখেন আনরিচ নোখিয়া, কুইন্টন ডি কক এবং রমনদীপ সিং। এদিনই দুপুরে শহরে চলে এলেন কলকাতা নাইট রাইডার্সের এবারের অধিনায়ক অজিঙ্ক রাহানে। কালো প্যান্ট, কালো ব্যাগি টি-শার্ট, কালো টুপি এবং সানগ্লাসে হোটেলে প্রবেশ করতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। তাঁকে স্বাগত জানাতে হোটেলের বাইরে হাজির ছিল কেকেআর সমর্থকরা।
সোনালি বেগুনি জার্সিতে পোস্টার, প্ল্যাকার্ড, পতাকা নিয়ে নাইটদের নতুন অধিনায়ককে স্বাগত জানায় ভক্তরা। পোস্টারে লেখা ছিল, 'ওয়েলকাম টু হোম নাইটস দি এক্সট্রিম।' হোটেলে প্রবেশ করে লবিতে কেকেআরের জেতা তিনটে ট্রফির সামনে দাড়িয়ে ফটোসেশন করেন রাহানে।
রাহানে, ডি ককরা চলে আসায় নিঃসন্দেহে শহরে আইপিএলের পারদ চড়তে শুরু করবে। মঙ্গলবার রাতের মধ্যেই অঙ্গকৃষ রঘুবংশী সহ আরও কয়েকজন দেশি ক্রিকেটারের চলে আসার কথা। দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন বুধবার সকালে দলের সঙ্গে যোগ দেবেন। সকাল সাড়ে আটটা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন তাঁরা। তাঁদের সঙ্গেই আসবেন মঈন আলি এবং রোভমন পাওয়েল। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা চারজন ক্রিকেটার পরের সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন। এই তালিকায় রয়েছেন দু'জন ভারতীয় এবং দু'জন বিদেশি। রয়েছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনসর জনসন এবং রহমতুল্লাহ গুরবাজ। নাইটদের শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনের ছুটি কাটিয়ে তাঁরা দলের সঙ্গে যোগ দেবেন। শোনা যাচ্ছে, বুধবার সন্ধে থেকেই ইডেনে প্রস্তুতি শুরু করে দেবে কেকেআর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি