শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ মার্চ ২০২৫ ২২ : ৪৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের প্রথম ভাগে নামতেই পারবেন না গতিদানব মায়াঙ্ক যাদব।
চলতি মাসের ২২ তারিখ থেকে এবারের আইপিএলের বল গড়াবে। তার দিনদশেক আগে যে খবর বেরিয়ে এল, তাতে লখনউ সুপার জায়ান্টসের পরিকল্পনা জোরালো ধাক্কা খেল বলাই যায়।
লাম্বার স্ট্রেসের চোট থেকে পুরোদস্তুর এখনও সেরে ওঠেননি মায়াঙ্ক। সেন্টার অফ এক্সসেলেন্সে সদ্য বোলিং শুরু করেছেন তিনি।
গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের পর থেকে এখানেই রিহ্যাব প্রক্রিয়া চালাচ্ছেন মায়াঙ্ক। কবে মাঠে ফিরবেন, সেই দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে যে খবর বেরিয়ে আসছে, তাতে আইপিএলের প্রথমভাগে তাঁকে খেলতে দেখা যাবে না।
গতবারের আইপিএলে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল এলএসজি। এবার ১১ কোটি টাকা দাম ওঠে মায়াঙ্কের।
গতবারের আইপিএলে বল হাতে গতির ঝড় তুলেছিলেন মায়াঙ্ক। আইপিএলে নিজের প্রথম দু' ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। দেড়শো কিলোমিটারের বেশি গতিতে বল করে চমকে দিয়েছিলেন। জাতীয় দলেও ডাক পান। চারটি ম্যাচ খেলার পরই পাঁজরে টান পড়ায় ছিটকে যেতে হয় এই তরুণ গতিদানবকে। কিন্তু রিহ্যাব চলাকালীন ফের চোট পাওয়ায় মাঠে ফেরা বিলম্বিত হয়। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হয় মায়াঙ্কের। তিন ম্যাচের সিরিজের তিনটি খেলেন মায়াঙ্ক। উইকেট নেন চারটি। তার পরে ফের চোটের লাল চোখ দেখতে হয় তাঁকে।
গত মাসে লখনউ সুপার জায়ান্টসের টিম ডিরেক্টরের দায়িত্ব পান ভারতের প্রাক্তন বাঁ হাতি পেসার জাহির খান। তিনি জানিয়ে দেন, মায়াঙ্ক দেড়শো ভাগ ফিট হলে তবেই তাঁকে খেলানো হবে। পরিস্থিতি এখন যা তাতে আইপিএলের প্রথম পর্বে মায়াঙ্ককে ছাড়াই খেলতে হবে লখনউকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি