বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মার্চ ২০২৫ ২২ : ৩৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। ৮২ বসন্ত পার করেও তরুণ প্রজন্মের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। বেশ কিছুদিন ধরে তাঁর অবসর নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন উস্কে দিয়েছে অমিতাভের সাম্প্রতিক পোস্ট। যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের 'শাহেনশাহ'র অনুরাগীরা। এবার সম্ভবত জনপ্রিয় রিয়্যালিটি শো কোন বনেগা ক্রোড়পতি র সঞ্চালনা থেকে নিজেকে সরিয়ে নেবেন 'বিগ বি'! অর্থাৎ, ‘কেবিসি’-র হট সিটে আর দেখা যাবে না শাহেনশাহ কে। ২০০০ সালে ৫৭ বছর বয়সে এই রিয়্যালিটি শো-এর মাধ্যমেই ছোটপর্দায় প্রবেশ অমিতাভের। বাকিটা ইতিহাস! এইমুহূর্তে এই শো-এর ১৬ নম্বর সিজন চলছে। শো-এর কেবল তৃতীয় সিজনে দেখা যায়নি ‘বিগ বি’কে। সেই সময়ে 'সিনিয়র বচ্চন'-এর পরিবর্তে ওই সিজন সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।
সূত্রের খবর, অন্য কোনও কারণ নয়, স্রেফ নিজের উপর কাজের চাপ কমানোর জন্যেই নাকি এহেন সিদ্ধান্ত নিচ্ছেন অমিতাভ। সেই সূত্র আরও জানিয়েছে, ‘কেবিসি ১৫’-র শেষেই নিজের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন অমিতাভ। কিন্তু কেবিসি র প্রযোজকেরা নাকি ছাড়তেই চাননি তাঁকে। তাঁদের কাকুতি-অনুরোধে সাড়া দিয়ে ফিরে এসেছিলেন 'সিনিয়র বচ্চন। তবে এবার আর নয়। পাকাপাকিভাবেই নাকি ‘কেবিসি’-কে বিদায় জানাতে চলেছেন তিনি।
এই খবর নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়েছে। এবং তারপরেই শুরু হয়েছে জল্পনা-অমিতাভের পর কে করবেন ‘কেবিসি’-র সঞ্চালনা? নেটিজেনদের পছন্দের তালিকায় উঠে এসেছে তিনটি নাম- শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং মহেন্দ্র সিং ধোনি!
প্রসঙ্গত, অমিতাভ তাঁর ব্লগে লিখেছিলেন, এখন তাঁর চিত্রনাট্যের সংলাপ মনে রাখতে সমস্যা হয়। তাই গভীর রাতে পরিচালকদের ফোন করেন এবং দৃশ্যগুলো আরও ভালভাবে সম্পাদনা করার জন্য দ্বিতীয় সুযোগও চান তিনি। অভিনেতার কথায়, “কাজের জন্য প্রচুর মিটিং করতে হয়। কোনটা মানব আর কোনটা প্রত্যাখ্যান করব তা চ্যালেঞ্জিং। আমি যে কাজ পাচ্ছি, তার প্রতি কি সুবিচার করতে পারব? এরপর কী হবে? সবটাই অজানা।”
শুধু তাই নয় অমিতাভের আরও সংযোজন, “অভিনয়ের জন্য শুধু সংলাপ মনে রাখাই যথেষ্ট নয়। আরও বেশ কিছু বিষয় মনে রাখতে হয়। বাড়িতে ফিরে বুঝতে পারি যে কতগুলো ভুল হয়েছে এবং কীভাবে সেগুলো ঠিক করতে হবে। পরিচালকের কাছে মধ্যরাতে ফোন করে আরও একবার সংশোধনের সুযোগও চেয়েছি বহুবার।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি