বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Javed Akhtar Shares His Views on Bollywood s Struggles and South Cinema s Rise

বিনোদন | ‘দর্শককে ছুঁতে পারছে না হিন্দি ছবি...’, বলিউডকে খুল্লম খুল্লা তুলোধোনা করে কী বললেন জাভেদ আখতার?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১১ মার্চ ২০২৫ ২২ : ১৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: খুব একটা সুখের সময় যাচ্ছে না বলিউডের। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘ছাবা’, ‘স্ত্রী ২’ ছাড়া আর তেমন কোনও বড় ব্লকব্লাস্টারের মুখ দেখছে না বলিপাড়া। ২০২৩-এ একা হাতে যে ঝড় তুলেছিলেন শাহরুখ খান, সেই ঝড়ের দাপট বাকিরা রাখতে যে ব্যর্থ হয়েছেন তা বলাই বাহুল্য। ২০২৫-এ দাঁড়িয়ে সেই পরিস্থিতিটা রীতিমতো ভয়াবহ। কেন বর্তমানে গোটা দেশজুড়ে দক্ষিণী ছবিদের এত রমরমা? কেনই বা পরপর মুখ থুবড়ে পড়ছে আরব সাগরের পাড়ে তৈরি হওয়া অধিকাংশ সব ছবি? এবার এই বিষয়টি নিয়ে নিজস্ব মতামত জানালেন খ্যাতনামা চিত্রনাট্যকার-গীতিকার জাভেদ আখতার। 

 

বর্ষীয়ান শিল্পীর মতে, দর্শকের নাড়ি বুঝতে ক্রমাগত ব্যর্থ হচ্ছে বলিউডে। সেই জায়গায় দক্ষিণী ছবির হিন্দি ডাবিং ভার্সন প্রচুর টাকা কামাচ্ছে। এমনকী, অজ্ঞাত কোনও দক্ষিণী নায়কের ছবিও দারুণ কামাল করছে বক্স-অফিসে। জাভেদ আখতারের কথায়, " দর্শককে আর ছুঁতে পারছে না এখনকার হিন্দি ছবি। সমস্তরকম সংযোগসূত্র তাদের নষ্ট হয়ে গিয়েছে। যে কোটা হিন্দি ছবি চলছে, সেসবের সঙ্গেও যোগ রয়েছে দক্ষিণী শিল্পীদের। আমাদের হয়েছেটা কী! 


বলিউডে ‘মিঃ পারফেকশনিস্ট’ এ বিষয়ে বলেছিলেন,  “আমার ধারণা, বলি-পরিচালকেরা মাল্টিপ্লেক্সের দর্শক টানার উপর বেশি জোর দিচ্ছেন। সেই ধরনের দর্শকের কথা ভেবেই ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। ফলে, নিজেদের শিকড়কে অস্বীকার করা হচ্ছে। জীবনের বিভিন্ন আঙ্গিক নিয়ে কথা বলতে চাইলেও বলিউড জোর দেওয়া হচ্ছে সূক্ষ্ণ অনুভূতির উপর। সেখানে জোরালো সব অনুভূতি নিয়ে কিন্তু খুব বেশি উচ্চবাচ্য করা হচ্ছে না। দক্ষিণ ছবির ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে সিঙ্গল স্ক্রিনের দর্শককে মাথায় রেখে ছবি তৈরি করছে। বলিউড সেখানে ঝুঁকছে মাল্টিপ্লেক্স দর্শক লালন পালনের ব্যাপারে।” সবশেষে আমিরের সংযোজন, “আবেগ এবং অনুভূতি নানা রকমের হতে পারে। সংখ্যাগরিষ্ঠ দর্শক আবেগ পছন্দ করেন।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া