শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত, বাজল আইপিএলের ঘণ্টা! কলকাতায় পা রাখলেন দুই প্রোটিয়া তারকা

Sampurna Chakraborty | ১১ মার্চ ২০২৫ ২১ : ৫৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত। এবার আইপিএলের দামামা বেজে গিয়েছে। ২২ মার্চ কলকাতায় শুরু কোটিপতি লিগ। প্রথম ম্যাচে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার থেকে কলকাতায় আসতে শুরু করেছে কেকেআরের ক্রিকেটাররা। দুই একদিনের মধ্যেই শুরু হবে প্রাক টুর্নামেন্ট শিবির। তাই বুধবার রাতের মধ্যে অধিকাংশ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ কলকাতায় চলে আসবে। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটাররা কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবে। এই তালিকায় রয়েছেন বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেনসর জনসন এবং রহমতুল্লাহ গুরবাজ। 

মঙ্গলবার কলকাতার পা রাখেন দুই তারকা বিদেশি কুইন্টন ডি কক এবং আনরিচ নোখিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট শেয়ার করা হয়। কেকেআরের এক্স হ্যান্ডেলে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টারের ছবি দিয়ে লেখা হয়েছে, '১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিডে চেক ইন করেছে। নোখিয়া চলে এসেছে।' ২০১৯ সালে প্রথমবার তাঁকে নিয়েছিল কেকেআর। কিন্তু কাঁধের চোটের জন্য খেলতে পারেননি। ২০২০ আইপিএল শুরুর আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারপর দিল্লি ক্যাপিটালসে যোগ দেন। গতি দিয়ে আইপিএলে মুগ্ধ করেছেন নোখিয়া। আইপিএলের ইতিহাসে দ্রুততম বল প্রোটিয়া পেসারের। ১৫৬.২২ গতিতে বল করেন তিনি। রাজস্থান রয়্যালস ম্যাচে জস বাটলারকে এই বলের মোকাবিলা করতে হয়। এবার আইপিএলের নিলামে সাড়ে ছয় কোটিতে তাঁকে নেয় কেকেআর। চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি নোখিয়া। মঙ্গলবার এককালীন সতীর্থের সঙ্গে কলকাতায় পা রাখেন কুইন্টন ডি ককও। আইপিএলের মেগা নিলামে তাঁকে ৩.৬০ কোটিতে কেনে কেকেআর। দেশি ক্রিকেটারদের মধ্যে একমাত্র এসেছেন রমনদীপ সিং। বাকিরাও বুধবার রাতের মধ্যে চলে আসবে। সপ্তাহান্তে ইডেনে শুরু হয়ে যাবে নাইটদের শিবির।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া