শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Former Pakistani cricketer Rashid Latif has vowed to expose the darkest secret of cricket

খেলা | ম্যাচ গড়াপেটার 'ভূত' প্রকাশ্যে আনবেন, চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন পাক অধিনায়ক

KM | ১১ মার্চ ২০২৫ ২১ : ৫৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ গড়াপেটার 'ভূত' তাড়া করেছে পাকিস্তান ক্রিকেটকে। নব্বইয়ের দশকে তা  মাথাচাড়া দিয়ে ওঠে। এর জন্য ক্ষতিগ্রস্ত হয় সে দেশের ক্রিকেট। এবার সেই অন্ধকার বিষয় তিনি ফাঁস করবেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। 

ম্যাচ ফিক্সিং নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন রশিদ লতিফ। তার জন্য তাঁকে অনেককিছুর মুখোমুখিও হতে হয়েছে। ম্যাচ গড়াপেটার জন্য  পাক ক্রিকেটর এতটাই ক্ষতি হয় যে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। 

এক পাক টিভিতে অতিথি হিসেবে এসে লতিফ বলেছেন, ''আমি বই লেখা শুরু করে দিয়েছি। নব্বইয়ের দশকে ম্যাচ গড়াপেটা পাকিস্তান ক্রিকেটকে গ্রাস করেছিল। আমি সব ফাঁস করে দেব। ম্যাচ ফিক্সিং কীভাবে হত, কারা এর সঙ্গে জড়িত ছিল, এগুলো সবই লেখা থাকবে আমার বইয়ে। নব্বই দশকের ক্রিকেটে কী হয়েছিল, কোন প্রাক্তন অধিনায়ক রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থী হয়ে চিঠি দিয়েছিল, তার উল্লেখ থাকবে আমার বইয়ে।'' 

রশিদ লতিফের আক্রমণের কেন্দ্রে নব্বই দশকের খেলোয়াড়রাই। সেই ক্রিকেটাররা এখনও বহাল তবিয়তে রয়ে গিয়েছেন পাক ক্রিকেটে। সেই কারণেই রশিদ লতিফ বলছেন, ওই সব ক্রিকেটারদের জন্যই ক্ষতিসাধন হচ্ছে পাকিস্তান ক্রিকেটের। প্রাক্তন পাক উইকেট কিপার রশিদ লতিফ বলেন, ''আরও একটা বিশ্বকাপ জিততে পাকিস্তানের লেগে গেল ১৭ বছর। কারণ নব্বইয়ের দশকের প্লেয়ারদের সরানো যায়নি। ম্যানেজমেন্ট থেকে নব্বই দশকের প্লেয়ারদের সরানো হলে বর্তমান প্লেয়াররা জেতার চেষ্টা করবে। পাকিস্তানের হয়ে লড়ার মানসিকতা দেখাবে। ওদের একধাপ সরানো হোক।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া