শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১১ মার্চ ২০২৫ ২০ : ৫৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ১৮৭৭ সালের ১২ মার্চ টেস্ট ক্রিকেটের বল প্রথম গড়িয়েছিল। ২০২৭ সালে দেড়শো বছর পূর্তি হচ্ছে টেস্ট ক্রিকেটের।
পাঁচ দিনের ফরম্যাটের দেড়শো বছর পূর্তিতে মেলবোর্নে বিশেষ একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। অনেক আগেই এই বিশেষ টেস্টের আয়োজনের কথা জানানো হয়েছিল।
এবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি হবে দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে।
২০২৭-এর ১১ মার্চ শুরু হবে এই ম্যাচটি। গত নভেম্বরেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল এই টেস্টের কথা। টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তিকে স্মরণীয় করে রাখার জন্যই এই টেস্ট ম্যাচ।
১৮৭৭ সালের ১২ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট দিয়েই শুরু হয়েছিল টেস্ট ফরম্যাট।
গোড়ায় সেটি কিন্তু টেস্টের স্ট্যাটাস পায়নি। সফরকারী ইংল্যান্ড দলের সঙ্গে অস্ট্রেলিয়ানদের লড়াই হিসেবেই দেখা হয়েছিল তা। পরবর্তীতে এই ম্যাচ থেকেই টেস্ট ক্রিকেটের শুরু বলে ধরা হয়।
১৯৭৭ সালে টেস্ট ক্রিকেটের শতবর্ষ উদযাপন করার জন্য মেলবোর্নে বিশেষ টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল।
সেই প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। শুনতে অবাক লাগলেও শতবর্ষ পূর্তি টেস্ট ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছিল সেই ৪৫ রানেই।
এবার টেস্টের ১৫০ বছর পূর্তিতে বল গড়াবে। টেস্ট ম্যাচটি অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বলে বিবেচিত হবে না।
দিন-রাতের ম্যাচ, গোলাপি বলে হলে মাঠে দর্শকের সংখ্যা বেশি থাকেই বলেই দেখা গিয়েছে। আর এই টেস্ট ম্যাচ সব অর্থেই অন্যরকমের। সেই কারণেই মাঠ যাতে ভরে, সেই চেষ্টা করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি