শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রোহিত আছেন রোহিতেই, ডাণ্ডিয়া খেলতে খেলতে দুই তারকার কথোপকথন ভাইরাল, ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটপাড়া

Kaushik Roy | ১১ মার্চ ২০২৫ ১৯ : ২৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অবসর নিয়ে যাবতীয় গুজব একেবারে উড়িয়ে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রবিবার টুর্নামেন্ট জিতে ট্রফি হাতে নিয়ে সাংবাদিকদের উদ্দেশে রোহিত বলেন, ‘কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেরকম চলছে, তাই চলবে। আমি এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি না। যাতে কেউ গুজব না ছড়ায়, সেটাই নিশ্চিত করতে দিলাম’। কিন্তু এটা তো মাঠের বাইরে সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে অত্যন্ত গুছিয়ে বলেছিলেন হিটম্যান।

 

তিনি যে অবসর নিচ্ছেন না তা স্পষ্ট হয়ে গিয়েছিল জাদেজার উইনিং বাউন্ডারির পরেই। পিচের মাঝে কোহলি আর রোহিত যখন উইকেট নিয়ে ডাণ্ডিয়া খেলছিলেন তখনই হিটম্যানকে অবসর নিয়ে বলতে শোনা যায়। অধিনায়কের কথা শুনে হেসে গড়িয়ে পড়েন বিরাটও। মনে হচ্ছিল, কলেজের দুই বন্ধু যেন মজার ছলে নিজেদের মধ্যে কথা বলছে, শিক্ষকদের সামনে নয়। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গত কয়েক মাস ধরেই অবসর নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রোহিত ও কোহলিকে। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর দু’জনের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

Posted by Shayari | Quotes | Motivation | Life | Fun on Sunday 9 March 2025

 

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনও রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিন্তু রোহিত-কোহলি সমালোচকদের প্রশ্নের উত্তর দিয়েছেন মাঠেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁরা যেভাবে খেলেছেন, তাতে প্রতিটি ইনিংসে আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। তাঁরা প্রমাণ করে দিয়েছেন এখনও তাঁদের মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। মনে করা হচ্ছে, পরবর্তী একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলবেন দুই তারকা। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতের সামনে এখনও ২৪টি ওডিআই ম্যাচ রয়েছে। তখন রোহিতের বয়স হবে ৪০, আর কোহলির ৩৮। সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, এখনও বিশ্ব ক্রিকেট কাঁপাবেন দুই তারকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া