বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১০ মার্চ ২০২৫ ০৪ : ০১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ৭০ পেরিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় গত বছরেই শুরু করে দিয়েছিলেন প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়। শুরু করেছিলেন নিজস্ব প্রযোজনা সংস্থা। নাম রেখেছিলেন 'প্রভাত প্রোডাকশনস'। বিজ্ঞাপনের শুটিংয়ের কাজও সেরেছিলেন তারপরেই। তবে এবার ফের পুরোদস্তুর পূর্ণদৈর্ঘ্য ছবির কাজ শুরু করতে চলেছেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প 'বলাই'কেই পর্দায় ফুটিয়ে তুলবেন প্রভাত রায়!
মানব সভ্যতার অগ্রগতি মানুষের সাথে প্রকৃতির দূরত্ব নিয়ে এলেও, সেই আত্মিক সম্পর্ক ছিন্ন করা অসম্ভব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য সৃষ্টিতে বারবার ধ্বনিত করেছেন মানুষ ও প্রকৃতির সেই অবিচ্ছেদ্য সম্পর্কের আখ্যান। সেই গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই বাংলা ছবি। তবে চমকের শেষ এখানেই নয়! প্রভাত রায়ের এই ছবিতে সুর দেবেন কবীর সুমন! জানা গিয়েছে, ছবির বিষয়বস্তু ভারী মনে ধরেছে 'গানওয়ালা'র। তাই ছবির সুরকারের দায়িত্ব নিতে সাগ্রহে রাজি হয়েছেন তিনি। তবে প্রভাত রায় পরিচালিত এই ছবি বড়পর্দা না কি কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ফিচার ফিল্ম ছাড়া এখনও পর্যন্ত ১৬টি টেলিফিল্ম এবং ৩টি টিভি সিরিজও পরিচালনা করেছেন প্রভাত। প্রসঙ্গত, স্ত্রীর মৃত্যু, নিজের শারীরিক অসুস্থতা সবকিছু মিলিয়ে বহু বছর টলিউড থেকে দূরে ছিলেন পরিচালক। তবে এভাবে 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর দুনিয়ায় কামব্যাক করায় যারপরনাই খুশি টলিপাড়া।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি