শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দেশে ফিরে মুম্বইয়ে শোভাযাত্রা করবেন রোহিত, কোহলিরা? এল মেগা আপডেট

Kaushik Roy | ১০ মার্চ ২০২৫ ০০ : ৫৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একসঙ্গে দেশে ফিরছেন না টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। তবে এবার মুম্বইয়ে এবার বিজয়ী শোভাযাত্রার কোনও সম্ভাবনা নেই। ফলে, ক্রিকেট ভক্তরা এবার জাতীয় দলের তারকাদের ট্রফি নিয়ে দেখতে পাবেন না। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মুম্বইয়ের মেরিন ড্রাইভে খোলা ছাদে শোভাযাত্রা করেছিলেন কোহলি, রোহিতরা। জানা গিয়েছে, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। প্রায় দু’মাস চলবে আইপিএল। ফলে, তখন পরিবারকে খুব একটা সময় দিতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা।

 

ফলে, খেলোয়াড়রা এই সময়ে ছুটিতে পরিবারের সঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ক্রিকেটাররা দুবাই থেকে দেশে আলাদাভাবে রওনা হবেন। সেই সঙ্গে, মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্ব। সে কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। সে কারণেই মুম্বইয়ে ভারতীয় দলের শোভাযাত্রা আয়োজন করা সম্ভব হচ্ছে না। কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগ শেষের পর কিংবা ভবিষ্যতে বিজয়যাত্রা বেরোবে কিনা বা আলাদা করে ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হবে কিনা সে সম্পর্কেও কিছু জানা যায়নি। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া।

 

গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারানোর পর, সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। সেখানে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত শিরোপা জেতে। ফাইনাল ম্যাচে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারত অধিনায়ক রোহিত শর্মা ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এই জয়ের পর ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে সফল দল। এটি ভারতের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। প্রথমবার ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে শিরোপা জিতেছিল ভারত, এরপর ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া