শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ মার্চ ২০২৫ ০০ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: অবসর নিয়ে ফেলেছিলেন। তার পরেও সুনীল ছেত্রীকে ভারতীয় দলে কেন ফেরানো হল, তা নিয়ে তীব্র চর্চা গোটা দেশে।
অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন ভারতের তারকা ফুটবলার। বৃহস্পতিবার এআইএফএফের তরফে এই ঘোষণা করা হয়।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, সুনীল ছেত্রী ইজ ব্যাক। আগামী মার্চ মাসে ফিফা উইন্ডোতে ভারতের হয়ে খেলতে দেখা যাবে এই ফুটবলারকে।
মার্চে মালদ্বীপের পাশাপাশি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন সুনীল। ভারতের জাতীয় দলের কোচ মানোলো মার্কেজের নেওয়া এই সিদ্ধান্তে অবাক অনেকেই। তেমনই অনেকে খুশিও। কিন্তু সবার মনেই একটাই প্রশ্ন, কেন এমন একটা সিদ্ধান্ত নিলেন স্প্যানিশ কোচ? যার উত্তর ও ব্যাখ্যা নিজেই দিয়েছেন মানোলো।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও বেঙ্গালুরুর হয়ে খেলে চলেছেন। চলতি মরশুমে ১২টি গোল করে ফেলেছেন তিনি। ১৪টি গোলে তাঁর অবদান রয়েছে। ক্লাব ফুটবলে ভাল ছন্দে থাকা ছেত্রীকে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করেন মানোলো।
মার্কেজ বলেছেন, ''আসন্ন ম্যাচগুলোতে আমাদের জিততে হবে এবং গোল করতে হবে, সে ওপেন প্লে-তেই হোক বা সেট পিসে। আমার প্রশিক্ষণে ভারতীয় দল যে চারটে ম্যাচ খেলেছে, তাতে আমরা দু’টি গোল করেছি। আরও গোল করতে হবে আমাদের। আইএসএলে সুনীলই ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। তার পরেই আছে ব্রাইসন ফার্নান্ডেজ ও শুভাশিস বোস। এটা জাতীয় দল আর এখানে এমন খেলোয়াড় দরকার, যারা ভাল পারফরম্যান্সের মধ্যে রয়েছে।''
ভারতের বয়সভিত্তিক দলগুলির মাধ্যমে যেমন তরুণ ফুটবলারদের তৈরির দিকে গুরুত্ব দিতে চান মানোলো মার্কেজ, তেমনই আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বেও ভারতের সাফল্য চান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমি বরাবরই বলে আসছি জাতীয় দলে খেলা ফুটবলাররা সব সময়ই গুরুত্বপূর্ণ। তবে জাতীয় দলকে ভাল ফল করতে হবে। এই মুহূর্তে ছেত্রীই সেরা ভারতীয় স্ট্রাইকার। এই নিয়ে কোনও সন্দেহ আছে বলে আমার মনে হয় না।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি