শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Childhood coach of Rohit Sharma is happy after his student clinched second ICC title

খেলা | 'রোহিত আমাকে দ্বিতীয়বার গুরুদক্ষিণা দিল', শিষ্যকে আগামীর বার্তাও দিলেন দ্রোণাচার্য দীনেশ

KM | ১০ মার্চ ২০২৫ ২২ : ১০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: মোটা হয়ে গিয়েছেন তিনি।
বয়সও হয়েছে। 
এবার নেতৃত্ব ছেড়ে দেওয়ার সময় হয়েছে। 
অধিনায়ক হিসেবে ব্যক্তিত্বহীন। 

এরকম কত কিছুই তো শোনা গিয়েছিল রোহিত গুরুনাথ শর্মার নামে। রবিবারের পরে দেশের শ্বাসপ্রশ্বাসে হিটম্যান বললেও অত্যুক্তি করা হবে না। 

সাফল্যের আলোয় ধুয়ে যায় মালিন্য। মুছে যায় যাবতীয় অন্ধকার। তিনি এখন কেবল বিরাট কোহলির ক্যাপ্টেন নন, শ্রেয়স আইয়ারেরও অধিনায়ক নন....গোটা দেশের অধিনায়ক তিনি। জন গণ মনের অধিনায়ক। তাঁর জন্য গোটা দেশ বলে উঠতেই পারেন, 'ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন'।  

ফাইনালে নিউজিল্যান্ড বোলারদের মাঠের যত্রতত্র ছুড়ে ফেলেন রোহিত। ঠিক সেই রকমই খেতাব জিতে উঠে যাবতীয় নিন্দা-সমালোচনার বাউন্সার হুক করে গ্যালারিতে ফেললেন। 

ছাত্রকে নিয়ে গত কয়েকমাস ধরে দেশজুড়ে যা চলছিল, তাতে একেবারেই আশ্চর্য হননি হিটম্যানের ছেলেবেলার কোচ দীনেশ লাড। সোমবার আজকাল ডট ইনকে তিনি বললেন, ''কুছ তো লোগ কহেঙ্গে, লোগোঁ কা কাম হ্যায় কহেনা।'' 

ভারত অধিনায়কের ছেলেবেলার কোচ দীনেশ লাড। তিনি না থাকলে আজকের রোহিত শর্মাকে হয়তো দেখতই না ভারতীয় ক্রিকেট। সেই দীনেশ লাড বলছেন, ''রোহিত আমাকে দ্বিতীয়বার গুরুদক্ষিণা দিল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে প্রথমবার গুরুদক্ষিণা দিয়েছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওযার আগে বলে গিয়েছিল জিতে ফিরবে। খেতাব জিতে কথা রাখল। আমাকেও গুরুদক্ষিণা দিল।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতা হয়ে গেল। বাকি পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। রোহিতকে নিয়ে চিরকালই আত্মবিশ্বাসী দীনেশ লাড। তিনি বলছেন, ''২০২৭ বিশ্বকাপ জিতে তবেই ও থামবে।'' 

রোহিত শর্মা রেকর্ড গড়বেন, রেকর্ড ভাঙবেন, ম্যাচ জিতবেন, ম্যাচ জেতাবেন, সেঞ্চুরি করবেন, ছক্কা মারবেন, ফর্ম দেখাবেন...কিন্তু ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল গলে গেলেই গোটা ভারতবর্ষ চিৎকার করে বলবে, ''রোহিত শর্মা, আপনার থেকে যে আরও অনেককিছু আশা করেছিলাম।'

ব্যাট করতে নেমে ঝুঁকিপূর্ণ ইনিংস খেলছিলেন রোহিত। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি ফাইনালের আগে ভারত অধিনায়ককে পরামর্শ দিয়ে বলেছিলেন, ''তুমি ভেবে দেখো ২৫ ওভার ব্যাট করবে নাকি ২৫ রান করেই সন্তুষ্ট থাকবে?'' 

রবিবাসরীয় ফাইনালে রোহিত বিধ্বংসী মেজাজে ধরা দেন। কিউয়ি বোলারদের শুরু থেকেই আক্রমণের রাস্তা নেন। ক্রিজে জমে যাওয়া, বিপজ্জনক হয়ে ওঠা রোহিত কিউয়ি স্পিনার রাচীন রবীন্দ্রকে গ্যালারিতে ফেলতে গিয়ে আত্মঘাতী হন। যেভাবে খেলছিলেন সেঞ্চুরি হয়তো পেতেন। 

শিষ্যের আউট প্রসঙ্গে দ্রোণাচার্য কোচ বলছেন, ''বলটা ঠিকমতো বুঝতে পারেনি। শট নির্বাচনটাও ঠিক হয়নি। '' 

এই ভুল শট নির্বাচন খেলে উইকেট ছুড়ে দেওয়ার জন্য এক দিন গুরুর কাছে মার হজম করতে হয়েছিল রোহিতকে। সাধারণত কোনও ছাত্রের গায়ে হাত তোলেন না শান্ত-ভদ্র দীনেশ লাড। বকাঝকা করেন, কিন্তু মারধরের রাস্তায় একেবারেই হাঁটেন না। দীনেশ বলছিলেন, ''মুম্বইয়ের ক্রিকেটমহলে প্রচলিত রয়েছে, উইকেট ছুড়ে দেওয়া চলবে না। ভাল ডেলিভারিতে আউট হলে অন্য কথা। কিন্তু, খারাপ বলে আউট হওয়া মহা অপরাধ। রোহিত তখন স্কুলের ছাত্র। এগারো-বারো বছর বয়স হবে। একটা ম্যাচে নিজের উইকেট ছুড়ে দিয়ে এল। ম্যাচটা ছিল কোয়ার্টার ফাইনাল। রোহিতের স্কুল স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলও জয়ের দোরগোড়া থেকে ফিরে এল। ম্যাচটা হারতে হয়েছিল। রোহিতের আউট হওয়ার ধরন দেখে আমি নিজেকে স্থির রাখতে পারিনি। রোহিতের কানের পাশে কষিয়ে একটা চড় মেরে বসলাম।'' 

রবিবারের জন্য কি এই পরিণত বয়সের রোহিত মার হজম করতেন দ্রোণাচার্যর? দীনেশ বলছেন, ''যেভাবে আউট হল, তাতে খারাপ লেগেছিল বটে। সেঞ্চুরিটাও ফেলে এল। তবে ও সত্যিকারের টিমম্যান। অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেওয়ার জন্য নিজে শুরু থেকে ঝুঁকিপূর্ণ ব্যাটিংয়ের পথ বেছে নেয়। একবার চলতে শুরু করলে দ্রুত রান তুলে ফেলবে টিম, তাহলে পরের দিকের ব্যাটারদের কাজ সহজ হবে। সেই কারণেই অন্য কাউকে অতি আগ্রাসী ব্যাটিং করতে বলেনি। নিজে ওই দায়িত্ব নিয়েছে।'' 
 
২০২৩ বিশ্বকাপের ১৯ নভেম্বর ভুলে যেতে চাইবেন। সেদিন স্বপ্ন ভেঙেছিল রোহিতের। স্বপ্নের অপমৃত্যু দেখেছিল দেশও। 

২০২৪ সালের ২৯ জুন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ভূমিতে প্রায়শ্চিত্ত করেন রোহিত অ্যান্ড কোং।  তৎকালীন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলতেন, '''কখনও আশা ছাড়তে নেই। আপনি যেটা ভালো পারেন সেটা মনপ্রাণ দিয়ে নিষ্ঠার সঙ্গে করুন। দেখবেন কোথাও ন্যায়বিচার অপেক্ষা করে রয়েছে।'' 

সেদিন ন্যায়বিচার পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। ন্যায়বিচার পেয়েছিলেন রোহিত শর্মাও। 

স্যর ভিভ, স্যর সোবার্সের দেশ থেকে স্বপ্ন ছুঁয়ে আসার পরে ভারতীয় ক্রিকেট অন্য খাতে বয়ে গিয়েছে। সাফল্যের পরে নিয়ম মেনেই এসেছে ব্যর্থতা। আবার ব্যর্থতার অন্ধকার দূরে সরিয়ে মরুদেশে ভারতীয় ক্রিকেটে ঠিকরে পড়েছে কয়েক লক্ষ ওয়াটের আলো। সুখের দিনে শিষ্যকে আগামীর জন্য বড় বার্তা দিচ্ছেন দ্রোণাচার্য কোচ।

দীনেশ বলছেন, ''রোহিত দেশে ফিরলে ওকে বলবো, স্বপ্ন বাঁচিয়ে রাখিস। ২০২৭ বিশ্বকাপ জিততে হবে। এখন থেকেই শুরু করে দে তার প্রস্তুতি।'' 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া