শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ মার্চ ২০২৫ ২০ : ২৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: প্রচারের সার্চলাইট তাঁর উপরে এসে পড়ে না সেভাবে। তিনি নীরবে ব্যাট করে গিয়েছেন। তাঁর ব্যাট কথা বলায় রোহিত শর্মার দলের চ্যাম্পিয়ন হওয়া সহজ হয়ে যায়।
রবিবাসরীয় ফাইনালে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ফিরে যাওয়ার পরেও ধুকপুকানি শুরু হয়নি কেবল তাঁর জন্যই। তিনি শ্রেয়স আইয়ার। সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন রোহিত শর্মা উচ্ছ্বসিত প্রশংসা করলেন শ্রেয়সের।
ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ দলে ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর নেতৃত্ব কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু শ্রেয়স আইয়ার ছিটকে যান জাতীয় দল থেকে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও ছিটকে যান তিনি। ঘরোয়া ক্রিকেট খেলে ফিরে আসেন জাতীয় দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়সের চওড়া ব্যাট একাধিক ক্ষেত্রে ভারতকে সমস্যা থেকে টেনে তোলে। রোহিত বলছেন, ''সাইলেন্ট হিরো শ্রেয়স আইয়ারের কথা ভুললে চলবে না। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। মাঝের ওভারগুলোয় শ্রেয়সের ভূমিকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সবসময়ে পার্টনারশিপ গড়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধেছিল। এদিনও ওর ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি যখন আউট হয়ে গিয়েছিলাম, তখন তিন উইকেট চলে গিয়েছিল। সেই সময়ে ৫০-৭০ রানের পার্টনারশিপের দরকার ছিল। শ্রেয়স ও অক্ষর ওই সময়ে গুরুত্বপূর্ণ জুটি বেঁধেছিল। পরিস্থিতির বিচার করে এবং পরিস্থিতি বুঝে এই ধরনের পারফরম্যান্স তুলে ধরলে তা দলের জন্যই ভাল। আমার কাজও কমে গিয়েছিল।''
ফাইনালে শ্রেয়স আইয়ার মাত্র ২ রানের জন্য পঞ্চাশ করতে পারেননি। টু্র্নামেন্টের পাঁচটা ম্যাচে ২৪১ রান করেন শ্রেয়স। ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও শ্রেয়স। রাচীন রবীন্দ্র ২৬৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। শ্রেয়স ঠিক তাঁর পিছনেই।
শ্রেয়স আইয়ার নীরবে রান করে গিয়েছেন। প্রয়োজনে তিনিই দলের জন্য হয়ে উঠেছেন মসীহা। এরকম এক ক্রিকেটার দলে থাকলে যে কোনও অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ওয়ার পরে ক্যাপ্টেন রোহিত সেই কারণেই শ্রেয়স আইয়ারকে প্রশংসা করছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি