শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১০ মার্চ ২০২৫ ১৯ : ৩৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে তাঁকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁকে ধরেই দল সাজানো হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। কিন্তু মেগা টুর্নামেন্ট শুরু হতে যখন ১০ দিন বাকি ঠিক সেই সময়ে হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, এবারের সংস্করণে তিনি নামবেন না। নিজেকে সরিয়ে নেওয়ার জন্য হ্যারি ব্রুকের উপরে নেমে আসতে পারে শাস্তির খাঁড়া। দু' বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
২০২৪ সালের আইপিএল নিলামে ৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনেছিল হ্যারি ব্রুককে। কিন্তু গত বছর তিনি খেলেননি। তাঁর ঠাকুমা মারা যাওয়ায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি।
সৌদি আরবের জেদ্দায় এবারের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। ব্রুকের দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ টাকা। এবারও দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়।
২২ তারিখ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। তার আগে মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ব্রুক।
জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত করছেন, এই অজুহাতে তিনি সরে দাঁড়ালেন এবারের আইপিএল থেকে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পরে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। অনেকেই মনে করছেন, বাটলারের পরিবর্তে ব্রুককে সাদা বলের দুই ফরম্যাটে ক্যাপ্টেন করবে ইংল্যান্ড।
বিদেশি খেলোয়াড়রা প্রায়ই ব্যক্তিগত কারণ দর্শিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, উপযুক্ত কারণ ছাড়া কোনও বিদেশি আইপিএলে না নামলে সংশ্লিষ্ট ক্রিকেটার দুই মরশুমের জন্য নিষিদ্ধ হতে পারেন। হ্যারি ব্রুকের উপরে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খাঁড়া।
শেষ মুহূর্তে তিনি আইপিএল থেকে সরে দাঁড়ানোয় দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি