শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুবাই আর অভিশপ্ত নয়, মরুশহরেই রোহিতের তুরুপের তাস হয়ে উঠলেন বরুণ

Kaushik Roy | ০৯ মার্চ ২০২৫ ০৫ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: তাঁকে যখন দলে নেওয়ার সিদ্ধান্ত হল গোটা দেশ সেটার বিরুদ্ধে। স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গেল যশস্বী জয়সওয়ালকে বসিয়ে বরুণ চক্রবর্তী কেন? তাঁকে বলা হল কোটার খেলোয়াড়, আরও কত কী। কিন্তু বর্তমান ভারতীয় দলের মধ্যে একটা বিশেষত্ব আছে। তাঁরা সকলেই বিতর্কের জবাবটা দিতে পছন্দ করেন মাঠের ভিতরেই। বরুণই বা সেটা থেকে বাদ যাবেন কেন?  গ্রুপ লিগে নিউজিল্যান্ড ম্যাচ থেকেই সুযোগ এসেছিল। সেটাকে কাজে লাগিয়ে ফাইনালের বড় মঞ্চেও সমস্ত সমালোচকদের চুপ করিয়ে দিলেন তিনি। বরুণের প্রথম ইন্ডিয়া খেলা এই সৌদি আরব আমিরশাহিতেই।

 

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে দলে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। কিন্তু ফল হয়েছিল উল্টো। বেধড়ক মার খেয়ে তাঁকে বাদ পড়তে হয়েছিল দল থেকে। এবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি সাক্ষী থাকল অন্য এক বরুণ দেবতার। যাঁর রোষে ভেসে গেল নিউজিল্যান্ড। তবে বরুণ চক্রবর্তী হওয়া সহজ কথা নয়। তিনি একইসঙ্গে অনেককিছু। সচরাচর একই অঙ্গে বহুরূপের দর্শন পাওয়া যায় না। উইকেটকিপার হিসেবে ক্রিকেট শুরু করেছিলেন। একসময়ে পেস বলও করতেন। অভিনয় করেছেন সিনেমায়। হতে চাইতেন পরিচালক। তিনি একজন স্থপতিও। সব বাধা কাটিয়ে বর্তমানে বরুণের পরিচয় একটাই। 

 

তিনি ভারতীয় দলের তারকা স্পিনার। ফাইনালের আগে নিউজিল্যান্ডে কোচ জানিয়েছিলেন, বরুণ চক্রবর্তীকে খেলতে বিশেষ পড়াশোনা করে আসবেন তাঁরা। কিন্তু বরুণ দেবতার রোষ থেকে কী এত সহজে বাঁচা যায়? ঝুলিতে একাধিক সারপ্রাইজ নিয়ে আসেন তিনি। তাতেই তো কাবু করে দিলেন ইয়ং আর বিপজ্জনক গ্লেন ফিলিপসকে। অস্ট্রেলিয়ার যে খেলোয়াড়কে নিয়ে ১৪০ কোটি ভারতবাসী চিন্তায় ছিল সেই ট্র্যাভিস হেডকে ফিরিয়ে বরুণ দেশবাসীকে বলে দিয়েছিলেন, 'ম্যায় হুঁ না'। তিনি মাঠের বাইরে যেমন নীরব, ২২ গজও তাই। উইকেট নিলেও খুব একটা আগ্রাসন দেখান না।

 

তাঁর মতো খেলোয়াড়রা বরাবর নিজের কাজটা চুপচাপ করে দিয়ে বেরিয়ে যেতেই পছন্দ করেন। এদিনও সেটাই হল। মিডল ওভারে তিনি আর কুলদীপ নিঃশব্দে কিউই ব্যাটারদের শান্ত রেখে দিয়ে বেরিয়ে গেলেন। জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে নেমে বরুণ বুঝিয়ে দিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। কোটার খেলোয়াড়, টি- টোয়েন্টি স্পেশালিস্ট এসব অতীত। এবার যেন তিনি বরুণ চক্রবর্তী ২.০। গত আইপিএল থেকে শুরু করে ভারতের বি-দলে সুযোগ পাওয়া। সেখানে একের পর এক ম্যাচ জেতানো পারফরম্যান্স করে এবার ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। পরের মিশন? সময় বলবে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া