শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ০৫ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়ের নেমসেক। দু'জনেই বেঙ্গালুরুর। দু'জনেই আত্মত্যাগী। ধীরে ধীরে কাজকর্মে, স্বভাবেও যেন তাঁরই মতো হয়ে উঠছেন কেএল রাহুল। ভরসার জায়গা ছিলেন সিনিয়র রাহুল। কোনও বাহ্যিক দেখনদারী ছিল না। লন্ডনে টেস্ট অভিষেকে তাঁর ৯৫ রান ঢাকা পড়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলির শতরানে। ভারতীয় ক্রিকেট সেদিন জন্ম দিয়েছিল দুই তারকার। একজন এসেছিলেন লাইমলাইটে, অন্যজন ছিলেন অন্তরালে। কিন্তু রাহুল ক্রিজে আছেন মানে, আশা আছে। জুনিয়র রাহুলও ভারতীয় ক্রিকেটে সেই জায়গাটাই দখল করে নিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ৭৬ রানে হয়তো ঢাকা পড়ে যাবে রাহুলের অপরাজিত ৩৪ রান। কিন্তু শেষপর্যন্ত ক্রিজে টিকে থেকে ভারতের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। শুধু ফাইনাল নয়, সেমিফাইনালেও ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে জেতান। যদি চ্যাম্পিয়ন্স ট্রফির তিনজন নায়ককে বেছে নিতে বলা হয়, তাহলে নিঃসন্দেহে বাদ পড়বেন রাহুল। কিন্তু পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে, পাঁচ ম্যাচের মধ্যে তিনটেতে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি। হলে হয়তো সেই ম্যাচেও তাঁর নামের পাশে নট আউট চিহ্ন থাকত।
বাংলাদেশ ম্যাচে ৪১ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৩ করেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রানে অপরাজিত। ফাইনালে ৩৪ রানে নট আউট। ছয় নম্বরে নেমে ১৪০ রান। ইংরেজিতে একটি কথা আছে, 'আনসাং হিরো।' বাংলায় তার তর্জমা করলে 'নীরব নায়ক' বলা যেতে পারে। কেএল তাই। শুধু ব্যাট হাতে নয়, অস্থায়ী উইকেটকিপার হিসেবে উইকেটের পেছনেও সমান পারদর্শী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্ট্যাম্প আউটও করেন। অথচ কোনও বাহ্যিক প্রকাশ নেই। রবিবার চ্যাম্পিয়ন হওয়ার পর যখন সবাই সেলিব্রেশনে মত্ত, নাচানাচি করছে, তখনও মুখে হালকা হাসি নিয়ে সবার সঙ্গে হাত মেলাতে দেখা যায় রাহুলকে। কোনও উগ্রতা নেই উচ্ছ্বাসে। শুধু চোখেমুখে তৃপ্তি। মরুশহরের এই দৃশ্য মনে করিয়ে দিল প্রায় এক বছর আগের ঘটনা। সেদিন লখনউয়ের মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে ফ্র্যাঞ্চাইজির মালিকের লাঞ্ছনা সহ্য করেছিলেন। পরবর্তীতে মন্থর ব্যাটিং, স্লো রানরেটের অভিযোগে রাহুলকে রাখেনি সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তারপরই নিজেকে ফিনিশারের ভূমিকায় তৈরি করা শুরু করেন।
জাতীয় দলে প্রতিযোগিতা কম ছিল না। ছিলেন মৃত্যুঞ্জয়ী ঋষভ পন্থ। যিনি স্পেশালিস্ট উইকেটকিপারের পাশাপাশি ম্যাচ উইনারও। স্বাভাবিকভাবেই শুরুতে দলের প্রথম চয়েস ছিলেন না রাহুল। কিন্তু পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে কোচ গৌতম গম্ভীরের মন জয় করেন। পন্থকে ব্যাকসিটে পাঠিয়ে সাদা বলের ক্রিকেটে হয়ে ওঠেন প্রথম উইকেটকিপার। অবশ্য ২০২৩ বিশ্বকাপেও রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে উইকেটের পেছনে ছিলেন রাহুল। তবে তখন পন্থ ছিলেন না। জীবনের সঙ্গে লড়াই করছিলেন। তাই রাহুলের সামনে তেমন প্রতিযোগিতা ছিল না। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিত্র মোটেই তেমন ছিল না। ঋষভ ছাড়াও লড়াইয়ে ছিলেন সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ। সবাইকে হারিয়ে প্রথমে ১৫ জনের দলে জায়গা নিশ্চিত করেন। তারপর প্রথম একাদশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচটি ম্যাচই খেলেন কেএল। প্রমাণ করেন, তাঁকে প্রথম উইকেটকিপার হিসেবে বেছে নিয়ে ভুল করেননি গুরু গম্ভীর। টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন না। সেই আক্ষেপ এদিন হয়তো কিছুটা মিটবে। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রাহুল। আইপিএল চলাকালীনই বাবা হবেন। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিঃসন্দেহে বড় পাওনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি