বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মার্চ ২০২৫ ০১ : ৫৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: শাড়ির আঁচল নামিয়ে পরার অভ্যেসকে ‘ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মেয়েদের’ সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন মমতা শঙ্কর। এরপর গত বছরে বড়দিনের আবহে শহরের কালীঘাট মেট্রো স্টেশনে এক যুগলের প্রকাশ্যে চুম্বনের ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছিল নেটপাড়ায়। সেইসময় প্রকাশ্যে চুমু খাওয়া উচিত, নাকি এ ঘোরতর অন্যায়? নেটপাড়ার সেই তরজায় বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছিল মমতা শঙ্করের একটি মন্তব্য। বর্ষীয়ান শিল্পী জানিয়েছিলেন, তিনি বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না। তাঁর মতে, “জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভাল।" সম্প্রতি, নারী দিবসের প্রাক্কালে মমতা জানিয়েছিলেন নিজেদের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল আঁটোসাঁটো করে তুলে রাখতে পারছেন না, নিজেকে শক্ত রাখতে পারছেন না বলেই নাকি মেয়েরা কুপ্রস্তাব পান! মমতা শঙ্করের এহেন বক্তব্যের পরেই নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়। এবার এই বর্ষীয়ান অভিনেত্রীর নাম সরাসরি না তুলে তাঁকে কটাক্ষ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
বরাবরই নিজের চিন্তাভাবনা মেদহীন মেজাজে, সপাটে পেশ করেন ঋত্বিক। সে কথায় হোক অথবা ফেসবুকের পাতায়। এবারও তার অন্যথা হয়নি। ফেসবুকের পাতায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী লেখেন, ‘উনি শঙ্কর প্রজাতির শিল্পী'। নিজের এই মন্তব্যের সঙ্গে জুড়ে দেন ভাবুক ইমোজি। অভিনেতার এহেন বক্তব্যর তীর ঠিক কার দিকে, তা বুঝতে মোটেই অসুবিধা হয়নি নেটপাড়ার বাসিন্দাদের। ঋত্বিকের সেই পোস্টের বার্তা বাক্সে একজন একজন লিখেছেন, “সবার জীবনে তো জন্মগত ভাবে রবির উদয় ঘটে না। এই সমাজে কোন অবস্থান থেকে যে মানুষ কতভাবে নির্যাতিত হয়, এই সহজ সত্যটা ওঁর অজানা।“ একজন আবার ঋত্বিকের সুরে সুর মিলিয়ে লেখেন, “আরে বেশিরভাগ মানুষই শঙ্কর প্রজাতির প্রাণী...।“ কেউ আবার লিখেছেন, “মানে ওঁর মধ্যে একটুও মমতা নেই বলছেন? সবটাই মায়া।“
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি