শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ICC Champions Trophy Final 2025: Kane Williamson ruled out of Champions Trophy final against India

খেলা | অভিশপ্ত হয়ে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, চোট ছিটকে দিল উইলিয়ামসনকে, নামতেই পারলেন না ভারতের ইনিংসের সময়ে

KM | ০৯ মার্চ ২০২৫ ০০ : ৫৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: তাঁর কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অভিশপ্ত হয়েই রইল। পুরো ফাইনাল আর খেলা হল না নিউ জিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনের। 

নিজে ব্যাটিং করেছেন। কিন্তু ভারত যখন রান তাড়া করছে তখন নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন মাঠের বাইরে। কোয়াড্রিসেপ পেশিতে টান ধরায় পুরো ফাইনালটাই আর খেলতে পারলেন না।  

১৪ বছরের বেশি সময় ধরে ওয়ানডে খেলছেন কেন উইলিয়ামসন। একসময়ে ফ্যাব ফোরের অন্তর্গত ছিলেন তিনি। তিনটি আইসিসির ফাইনালে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনাল হলেই তাঁর সঙ্গী কেবল ব্যর্থতা। ফাইনালে তাঁর  সর্বোচ্চ রান ৩০। 

২০১৯ বিশ্বকাপে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন এই তিরিশ রান। এদিন ভারতের বিরুদ্ধে ফাইনালে সেই ব্যর্থতাই তাড়া করল তাঁকে। আরও খারাপ যেটা হল দ্বিতীয় ইনিংসে তিনি ছিটকেই গেলেন চোটের লাল চোখ দেখে। 

 

১১ রানে কুলদীপের মায়াজালে বিদ্ধ হলেন উইলিয়ামসন। প্রশ্ন তুলে দিয়ে গেলেন, এর পরেও কি দেখা যাবে তাঁকে? ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। এরপর ২০২৯ সালে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। উইলিয়ামসন কি ততদিন পর্যন্ত তাঁর ওয়ানডে কেরিয়ারকে প্রলম্বিত করতে পারবেন?

ফাইনাল হলেই অবধারিত ভাবে তিনি ব্যর্থ হবেন, এ যেন দস্তুর হয়ে গিয়েছে।  ২০১০ সালে ডাম্বুলায় ভারতের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক হয়েছিল উইলিয়ামসনের। ২০১৫ সালে ফাইনাল খেলেন। তিন নম্বরে নেমে ৩৩ বলে মাত্র ১২ রান করেন উইলিয়ামসন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে করেন ৩০ রান। অথচ ফাইনালের আগে পর্যন্ত তাঁর ব্যাট কথা বলেছিল। ৫৪৮ রান করেছিলেন তিনি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলছিল। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে দুরন্ত ৮১ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ফাইনালে তাঁর ব্যাট গর্জে উঠল না।

ব্যাটে রান নেই, তার উপরে চোট আর নামতেই দিল না দ্বিতীয় ইনিংসে। তাঁর পরিবর্তে মার্ক চ্যাপম্যান ফিল্ডিং করছেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসন ফিল্ডিং আর করবেন না। কোয়াড স্ট্রেনের জন্যই তিনি আর নামতে পারলেন না।  ৫টি ম্যাচে ২০০ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলেন উইলিয়ামসন। মোক্ষম সময়ে উইলিয়ামসনের রথের চাকা বসে গেল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া