শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ মার্চ ২০২৫ ০০ : ৪১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: জল্পনা চলছে ফাইনালের বল গড়ানোর আগে থেকেই। জল্পনার কেন্দ্রে সেই রোহিত শর্মা। কিন্তু ফাইনাল চলাকালীন যে ছবি দেখা গেল, তাতে নতুন করে জল্পনার জন্ম দিলেন রবীন্দ্র জাদেজা।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কি শেষবার একসঙ্গে খেলতে দেখা গেল মহাত্রয়ীকে? রোহিত শর্মা, বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজাকে?
ফাইনাল শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, মহাম্যাচের
পরই নাকি রোহিত শর্মা নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে আলোচনা করে নিজের ভবিষ্যৎ স্থির করবেন।
কিন্তু এদিন রবীন্দ্র জাদেজা ও বিরাট কোহলির আলিঙ্গনাবদ্ধ ছবি কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে নতুন প্রশ্ন তৈরি করল।
তাঁর কোটার ১০ ওভার শেষ করার পরে বিরাট কোহলি দীর্ঘসময় জড়িয়ে ধরেন জাদেজাকে। আর দুজনের এহেন আলিঙ্গন কিন্তু জল্পনার আগুনে ঘৃতাহুতি দিচ্ছে। সেই দৃশ্য দেখার পরে ক্রিকেটপ্রেমীরা কিন্তু মনে করছেন হয়তো রবীন্দ্র জাদেজাও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন দুবাইয়ে।
অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারানোর পরে স্টিভ স্মিথের সঙ্গে কোহলির আলিঙ্গনের দৃশ্য দেখার পরে অনেক ক্রিকেটভক্তই মনে করছিলেন, কোহলি মাঠেই জানতেন স্মিথ ওয়ানডে থেকে অবসর নেবেন। সেই সেমিফাইনালের পরদিনই ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন স্মিথ।
ক্রিকেটভক্তরা ফিরে যাচ্ছেন আরও আগে। বর্ডার-গাভাসকর ট্রফিতে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গেও কোহলির আবেগপ্রবণ কথাবার্তার পরই জানতে পারা যায় রবিচন্দ্রন অশ্বিন ব্যাট-প্যাড তুলে রাখছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৩০ রান খরচ করলেন। নিলেন একটি উইকেট। দুর্দান্ত স্পেল জাদেজার। তার পরই কোহলির সঙ্গে জাদেজার আলিঙ্গনের দৃশ্য। তবে কি জাদেজাও শেষ ম্যাচ খেলতে নেমে পড়েছেন দুবাইয়ে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি