বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মার্চ ২০২৫ ০০ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: হাতেগরম প্রমাণ পাওয়া যাক কিংবা না যাক ভূতের ভয় কখনওই একমুহূর্তের জন্য পাননি অথবা পান না, সেরকম মানুষ বিরল। ভারতের প্রতিটি রাজ্যে হরেক কিসিমের অশরীরী উপকথার কথা শোনা যায়। অথবা ভাষাগত কারণেই একই ধরনের অশরীরী 'বাসিন্দা'কে আলাদা নামে ডাকা হয়। কিছু জায়গায় কোনও কোনও অশরীরীর ভয়ের এমনই দাপট যা নির্দ্বিধায় প্রতিযোগিতায় ফেলেদি দেবে 'শোলে' ছবির ' ডাকু গব্বর সিং'-এর ত্রাসকে। এমনই ছিল বেঙ্গালুরুর ' নালে বা'র পেত্নীর দাপট। আরও ভাল করে বললে, নিশির ডাক!
সালটা ১৯৯০। বেঙ্গালুরুর একটি গ্রামে ছড়িয়ে পড়ল ‘নিশির ডাক’-এর আতঙ্ক। তার নাম কেউ উচ্চারণ করলেই ভয়ে শিউরে উঠত গ্রামবাসী। কোনওরকমে কান চাপা দিয়ে সেই জায়গা থেকে ছুটে পালাত। শোনা যায়, সেই সময় বেঙ্গালুরুর ওই গ্রামে সন্ধ্যায় অথবা গভীর রাতে নাকি হাজির হত সেই অশরীরী। তার শিকার ছিল প্রধানত শক্ত সামর্থ্য পুরুষ! সেই রাতের শিকার-বাড়ি বাছাই করে দরজার বাইরে হাজির হয়ে ওই বাড়ির বাসিন্দাদের কোনও ঘনিষ্ঠ আত্মীয়ের গলা অবিকল নকল করে নাকি ডেকে উঠত ‘সে’। আর তা শুনে যদি বাড়ির কেউ সাড়া দিত, ব্যস! নয় সে রক্তবমি করতে করতে হৃদরোগে মারা যেত কিছুক্ষণের মধ্যে অথবা তাকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির বাইরে এনে মেরে ফেলত ওই ‘অশরীরী’। শোনা যায়, ওই গ্রামের বেশ কয়েকজন যুবক, তরুণ পরপর মারা যায় রহস্যজনকভাবে। রাতের অন্ধকারে, বাড়ির বাইরে! শেষমেশ ওই ‘নিশির ডাক’ থেকে বাঁচতে সেই গ্রামের প্রায় প্রতিটি গ্রামবাসী নিজেদের বাড়ির দেওয়ালে কন্নড় ভাষায় লিখে রাখতেন 'নালে বা' অর্থাৎ ' কাল এস'। 'ভূতের' হাত থেকে বাঁচতে গ্রামবাসীর এই কথা লিখে রাখার যুক্তি ছিল-পরেরদিন এসেও 'নিশি' তো এই একই কথা ফের পড়বে, তাহলে সে সেদিনও ফিরে যেতে পারে। এবং এটাই চক্রাকারে চলতে থাকলে মন্দ কি!
এই অশরীরী উপকথার থেকে অনুপ্রাণিত হয়ে গল্প লেখা হয়েছিল 'স্ত্রী' ছবির। ২০১৮ সালে বক্স-অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল রাজকুমার রাও- শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি 'স্ত্রী' । ছবিতে রাজকুমার অভিনীত চরিত্র ভিকি মধ্যপ্রদেশের চান্দেরি গ্রামের বাসিন্দা। কথিত আছে, এ গ্রামেই ঘুরে বেড়ায় এক মহিলা ভূত। পুরুষের থেকে সম্মান না পাওয়া সেই ভূত চায় ভালবাসা। তবে এ ভূত পড়াশোনা জানা। পুরুষের উপর যখন আক্রমণ চালায় সে, তা হয়ে ওঠে বিপজ্জনক। পিছন থেকে হঠাৎ আক্রমণ তার। সঙ্গে সঙ্গে ধরাশায়ী পুরুষ।তার ভয়ে শিউরে ওঠে প্রতিটি গ্রামবাসী। বাড়ির বাইরে লিখে রাখে, আজ নয়, কাল আসতে। হরর-কমেডি গোত্রের ছবি হলেও স্ত্রী বারবার প্রশ্ন তুলেছে নারীর অবমাননার বিষয়টি নিয়েও। তবে সহজিয়া ভাষায়। এর সঙ্গে পাশাপাশি গোটা ছবি জুড়ে ভয়ের মিশেল তো রয়েইছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি