শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ মার্চ ২০২৫ ২২ : ০৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কাঁধের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে কাঁধের চোট পাওয়ার পর তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে, হেনরিকে বাদ দিয়েই ফাইনালে দল সাজাতে হয় নিউজিল্যান্ডকে। সেমিফাইনালে ফিল্ডিং করার সময় লং অনে ক্যাচ নিতে গিয়ে কাঁধে গুরুতর চোট পান হেনরি। সেই মুহূর্তেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। ম্যাচের আগে শনিবার সাংবাদিক সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানান, হেনরির ফিটনেস টেস্ট নেওয়া হবে।
কিউই পেসার যে পরীক্ষায় পাশ করতে পারেননি তা খুব স্পষ্টভাবে বোঝা যায় রবিবার ম্যাচের আগে। এদিন ম্যাচ শুরুর আগে বোলিং করার চেষ্টা করলেও অস্বস্তিতে দেখা যায় হেনরিকে। শেষ পর্যন্ত, চিকিৎসকদের অনুমোদন না পাওয়ায় তিনি মাঠে নামতে পারেননি। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারায় হতাশ হয়ে মাঠের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড ও বোলিং কোচ জ্যাকব ওরাম তাঁকে সান্ত্বনা দেন। ফাইনালের আগে পর্যন্ত হেনরি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।
১০টি উইকেট নিয়ে প্রতিযোগিতায় শীর্ষস্থানে ছিলেন তিনি। বিশেষ করে গ্রুপ লিগে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ৪২ রানে ৫ উইকেট তুলে নিয়ে শুভমান গিল, বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডেয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারদের আউট করেন। ফাইনালে হেনরির বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন নাথান স্মিথ। চলতি টুর্নামেন্টে স্মিথ ৭ ম্যাচ খেলে ৭টি উইকেট নিয়েছেন। তাঁর বোলিং গড় ৪১.৭১। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তিনি আঘা সালমানের উইকেট নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি