শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ মার্চ ২০২৫ ২১ : ৩৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। সেই ফাইনালেই ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাজি ধরা হয়েছে বলেই সূত্রের খবর।
বিশ্ব ক্রিকেটে ভারত এখন জনপ্রিয় দল। অনেক বুকিই ভারতের উপরে বাজি ধরে। জানা যাচ্ছে, অন্ধকার জগতের সঙ্গে যুক্ত রয়েছে অনেক বুকি।
এ তো জানা কথাই, প্রায় প্রতিটি মেগা ম্যাচের আগে বিশ্বের তাবড় তাবড় বুকিরা একত্রিত হন দুবাইয়ে। একসময়ে শারজার ভারত-পাক ম্যাচে এরকম বুকিদের কথা শোনা যেত। মরুশহর উত্তেজিত ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল নিয়ে। সেই ম্যাচেই পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত বাজি ধরা হয়েছে বলে খবর।
ভারতের ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে জুয়াড়িদের তৎপরতা বাড়ে। আর আইসিসি ইভেন্ট হলে তা বেড়ে যায় বহুগুণে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ দুবাইয়ে হওয়ায় সেখানে আন্তর্জাতিক বুকিদের তৎপরতাও বেশি। যে কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তৎপর রয়েছে তারা।
এবার ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও বাজি ধরা নিয়ে তৎপরতা দেখা গিয়েছে জুয়াড়িদের মধ্যে। আর সেই অভিযোগে অন্তত ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিল্লির অপরাধ বিভাগ। ভারতের সেমিফাইনাল চলাকালীন জুয়ায় জড়িত ছিলেন তারা। জিজ্ঞাসাবাদ করে অনুসন্ধানী দল দুবাই পৌঁছে গিয়েছে।
পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। তাদের মোবাইল-ল্যাপটপ-সহ ধরে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি