শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ মার্চ ২০২৫ ২১ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: উচ্ছ্বাসে ফেটে পড়েছে সল্টলেক স্টেডিয়াম, বাজি ফাটছে, আবির খেলা চলছে। কিন্তু হোসে মলিনা সেই শান্ত মেজাজেই, তবে ভিতর থেকে তিনি তৃপ্ত, তিনি খুশি সেটা বোঝা যাচ্ছে। মুখে হালকা হাসি, ব্যস এটুকুই। গোটা মরশুমে মাত্র দুটো ম্যাচে হার, দু'ম্যাচ বাকি থাকতেই শিল্ড জয়। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও হাসিঠাট্টার মধ্যে দিয়ে উত্তর দিলেন তিনি। তবে স্পষ্ট জানিয়ে গেলেন, 'শিল্ড জিতে অবশ্যই খুশি। ফুটবলার, সাপোর্ট স্টাফ এবং সর্বোপরি সমর্থকদের জন্য ভাল লাগছে। তবে আমি এখানেই শেষ করতে চাই না। আমার সেরা সাফল্য এখনও বাকি রয়েছে।'
এদিনের ম্যাচের পর যে যার দেশে ফিরে গেলেন বাগান ফুটবলাররা। সেমিফাইনালের আগে আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন ফুটবলাররা। ভারতীয় খেলোয়াড়রা যোগ দেবেন জাতীয় ক্যাম্পে। গতবার হাবাসের কোচিংয়ে আইএসএল শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই সাফল্যকে ধরে রাখাই ছিল মলিনার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, সে কথাই ম্যাচের পর জানান তিনি। বললেন, 'মোহনবাগানের কোচ হওয়াটা একটা বড় দায়িত্ব। গতবার যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই একই সাফল্য ধরে রাখাটা আমার কাছে চাপের ছিল। আমি জানতাম প্রত্যেকটা ম্যাচ কঠিন হবে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সেরা দিতে হবে প্রত্যেক ম্যাচে। ফুটবলাররা চ্যাম্পিয়নের মতোই খেলেছে।
সকলেই আমাদের হারানোর চেষ্টা করেছে। এই মরশুমটা গতবারের থেকেও কঠিন ছিল।' তবে মরশুমের সবথেকে স্মরণীয় ম্যাচ হিসেবে ওড়িশা ম্যাচকেই এগিয়ে রাখলেন স্প্যানিশ মায়েস্ত্রো। দিমির শেষ মুহূর্তের গোলে ওড়িশাকে হারিয়ে শিল্ড নিশ্চিত করেছিল মোহনবাগান। শনিবার গোয়াকে হারিয়ে তারা পৌঁছে গেল ১০০০ পয়েন্ট গড়ার রেকর্ডে। প্রথম লেগে এফসি গোয়ার কাছে হারতে হয়েছিল মোহনবাগানকে। কিন্তু যুবভারতীতে ৬১,০০০ দর্শকের সমর্থন যে তাদের সাহায্য করেছে সে কথাও জানাতে ভুললেন না তিনি। আপাতত ফুটবলাররা ছুটিতে। আগামী ১৮ মার্চ থেকে সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দেবেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি