শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জোড়া ক্যাচ মিস, ফিল্ডিংয়ের ব্যর্থতা ঘুচিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন বরুণ-কুলদীপ

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ২১ : ১৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বরুণ-কুলদীপ জুটিতে ম্যাচে ফিরল ভারত। জোড়া উইকেট চায়নাম্যানের। ফিরে গিয়েছেন নিউজিল্যান্ডের দুই সেরা ব্যাটার রচিন‌ রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন। ১৩ ওভারের শেষে ৭৭ রানে ৩ উইকেট কিউয়িদের। গোটা টুর্নামেন্টে সেইভাবে নজর কাড়তে না পারলেও ফাইনালে বাজিমাত। নিজের প্রথম দুই ওভারে ফিরিয়ে দেন বিপক্ষের দুই তারকাকে। প্রথম বলে রচিন রবীন্দ্রকে বোল্ড করার পর উইলিয়ামসনকে কট অ্যান্ড বোল্ড। ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে কিউয়িরা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির নক আউট পর্বে মহম্মদ সামির ক্যাচ মিসের হ্যাটট্রিক। সেমিফাইনালের পর ফাইনালেও। দু'হাতেও ধরতে পারেননি রচিন রবীন্দ্রর ক্যাচ। যার ফলে শুরুটা ভাল করে নিউজিল্যান্ড। 

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মিচেল স্যান্টনার‌। শুরুতে অধিনায়কের মান রাখে কিউয়ি ব্যাটারররা। ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। হার্দিক পাণ্ডিয়ার ওভারে ১৬ রান নেয়। তাতে ছিল একটি ছয় এবং দুটি চার। পরের ওভারে মহম্মদ সামিকে জোড়া বাউন্ডারি মারেন রাচিন। রোহিত শর্মা কোনও স্লিপ রাখেননি। যার ফলে পাওয়ার প্লে তে বাঁ হাতি ওপেনারের রান তুলতে সুবিধা হয়। তবে রোহিতের চালেই ম্যাচে ফেরে ভারত। 

পাওয়ার প্লের মধ্যেই বরুণ চক্রবর্তীকে আনেন। শুরুতেই উইকেট পেতে পারতেন রহস্য স্পিনার। কিন্তু রাচিন ব্যক্তিগত ৩১ রানে থাকার মাথায় বরুণের বলে তাঁর ক্যাচ ফেলেন শ্রেয়স। তবে প্রথম উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৫৭ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। বরুণের বলে এলবিডব্লু হন উইল ইয়ং। অন্যদিকে ভয়ঙ্কর‌ দেখাচ্ছিল রাচিনকে। পেসারদের হাত খুলে মারছিলেন। রোহিত স্পিনারদের আনা মাত্র ভুলভ্রান্তির সূতপাত। পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৬৯ রান ছিল কিউয়িদের। পাওয়ার প্লের শেষে কুলদীপ যাদবকে আনেন রোহিত। প্রথম বলেই বিপক্ষের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটারকে বোল্ড করেন চায়নাম্যান। ফেরান উইলিয়ামসনকেও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া