শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ০৯ মার্চ ২০২৫ ২১ : ০২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে ক্যাচ ধরো, ম্যাচ জেতো। মরুশহরের মহারণে দু'বার জীবন ফিরে পেয়ে শেষমেশ কুলদীপ যাদবের ঘূর্ণিতে থামতে হল রাচীন রবীন্দ্রকে।
প্রথমবার তাঁকে ছাড়লেন মহম্মদ সামি। দ্বিতীয় বার শ্রেয়স আইয়ার। ৬.৩ ওভারে সামির বলে সোজা মেরেছিলেন রবীন্দ্র। ফলো থ্রুতে সামি ক্যাচ ধরতে যান। কিন্তু তাঁর বাঁ হাতের আঙুলে বল লাগে। সঙ্গে সঙ্গেই ফিজিও পৌঁছে যান মাঠে। ভারতীয় পেসারের প্রাথমিক চিকিৎসা করেন। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছিলেন রবীন্দ্র। সামির ক্যাচ ছাড়ার সময়ে রবীন্দ্র ব্যাট করছিলেন ২৮ রানে।
সামি সেমিফাইনালেও ক্যাচ ছেড়েছেন। অস্ট্রেলিয়ার দুই তারকা ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের ক্যাচ ফেলেন ভারতের পেসার। ফাইনালেও বিপজ্জনক হয়ে ওঠা রবীন্দ্রকে ছাড়েন তিনি। পরের ওভারেই ফের ক্যাচ পড়ে রবীন্দ্রর।
দ্রুত গতিতে ব্ল্যাক ক্যাপসরা রান তুলছে। এই পরিস্থিতিতে রানের গতি কমানোর জন্য রোহিত শর্মা আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। গ্রুপের ম্যাচে এই বরুণ চক্রবর্তীই কিউয়িদের শেষ করে দিয়েছিলেন।
৭.২ ওভারে রাচীন রবীন্দ্র ফের ক্যাচ দিয়েছিলেন। সেই ক্যাচ ছাড়েন শ্রেয়স আইয়ার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রেয়স আইয়ার কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করছেন। সেই তিনিই ২১ মিটার দৌড়েও ক্যাচটা ধরতে পারলেন না। তার জন্য হতাশাচ্ছন্ন শ্রেয়স। মাটিতে মুখ ঢাকা দিয়ে শুয়ে ছিলেন কিছুক্ষণ।
উইকেট নেওয়ার জন্য আক্রমণে বরুণকে এনেছিলেন হিটম্যান। নিজের ওভারের শেষ বলে উইল ইয়ংকে ফিরিয়ে দেন বরুণ। অন্যদিকে কুলদীপ ফেরালেন বিপজ্জনক হয়ে ওঠা রাচীন রবীন্দ্রকে। কিন্তু তার আগেই যে দুটো ক্যাচ পড়ে তাঁর। অনেক আগেই হয়তো ফিরে যেতে পারতেন তিনি। অবশ্য রাচীন রবীন্দ্র মতো ব্যাটার ফিরে যাওয়ায় স্বস্তিতে ভারতীয় শিবির, তা বলাই বাহুল্য। স্পিনের ঘূর্ণিতে ব্ল্যাক ক্যাপসদের ঘায়েল করার মন্ত্র নিয়েই খেলতে নেমেছে ভারত। বরুণ ও কুলদীপ অধিনায়ক রোহতিকে ভরসা জোগাচ্ছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি