বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৯ মার্চ ২০২৫ ২০ : ৪৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রায় বছর দু'য়েক আগে ঘোষণা করা হয়েছিল 'রঘু ডাকাত'-এর। কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি। পিছিয়ে গিয়েছে। কিন্তু চলতি বছরের একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব। অবশেষে আসছে এই ছবি। শুধু তাই নয় তিনি ইতিমধ্যেই সেই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দু'বেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। 'গোলন্দাজ'-এর জন্য শিখেছেন খালি পায়ে ফুটবল খেলা তো কখনও খাদানের জন্য কয়লাখনি অঞ্চলের আঞ্চলিক ভাষা। কিন্তু বর্তমানে খাদানের সাফল্য অতীত। তাঁর পাখির চোখ এখন একটাই রঘু ডাকাত। আর এই পিরিয়ড ফিল্মের জন্য কোনও কসরত বাকি ছাড়ছেন না দেব। জোরকদমে শিখছেন ঘোড়সওয়ারি করা। ডাকাত সর্দার রঘুর ভূমিকায় অভিনয় করার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। দিনকয়েক আগে নিজের ঘোড়সওয়ারি করার ছবি দিয়ে সেকথা জানিয়েছিলেন দেব। নস্টাগ্রাম স্টোরিতে এদিন ঘোড়াকে খাবার খাওয়ানোর একটি ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। বোঝা যায় যে এই ছবির প্রস্তুতি তুঙ্গে। তবে তা যে এক-আধদিনের খুচরো অভ্যাস নয় তা ফের রবিবাসরীয় সকালে বোঝা গেল স্পষ্ট! রবিবারেও কলকাতার অশ্বারোহী পুলিশ বাহিনীর ক্যাম্পে হাজির দেব। অশ্বারোহী পুলিশ বাহিনীর ঘোড়সওয়ারির প্রশিক্ষকের সঙ্গে ঘোড়া মাউন্ট করতে দেখা গেল অভিনেতা-প্রযোজককে।
কিছুদিন আগেই দেব নিজেই ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে 'রঘু ডাকাত' ছবিটির জন্য তিনি ঘোড়া চালানো শিখছেন। এদিন তিনি আবারও সেই কথাই মনে করিয়ে দিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভিডিও। শুধু ঘোড়া চালানো নয়, জানা গিয়েছে অভিনেতা নাকি সেই সময়কার ভাষাও রপ্ত করছেন। দেব অভিনীত 'রঘু ডাকাত' ছবিটির পরিচালনা করবেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার। থাকবেন খাদানের 'কিশোরী' গার্ল ইধিকা পালও। এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ উদ্যোগে আসবে এই ছবি। ২০২৫ এর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এটি। তাই ২০২৫ সালের পুজোয় যে বড় চমক অপেক্ষা করছে দর্শকের জন্য, তা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি