শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ১৯ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একাধিক রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান, সর্বোচ্চ শতরান, আইসিসি নক আউট পর্বে সর্বোচ্চ রানের নজির গড়ার সুযোগ রয়েছেই। এছাড়াও আরও একবার ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ আছে। তার জন্য বিরাটের প্রয়োজন মাত্র ৪৬ রান। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করলেই ক্রিস গেইলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হবেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭টি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৭৯১ রান করেন গেইল। তারমধ্যে রয়েছে তিনটে শতরান, একটি অর্ধশতরান। বর্তমানে কোহলির রান ৭৪৬। চারটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৭টি ম্যাচ খেলেছেন তারকা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে শিখর ধাওয়ানের ৭০১ রান টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তকমা অর্জন করেছেন। ৮৪ রান করেন। টুর্নামেন্টে চার ম্যাচে তাঁর রান ২১৭। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় বর্তমানে চার নম্বরে রয়েছেন কোহলি। একনম্বরে ইংল্যান্ডের বেন ডাকেট। তিন ম্যাচে তাঁর রান ২২৭। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এবং ইংল্যান্ডের জো রুট। ফাইনালে মাত্র ১১ রান করলেই একনম্বর স্থান দখল করবেন। ভারতের হয়ে ৩০১ একদিনের আন্তর্জাতিকে ১৪১৮০ রান কোহলির। রবিবার ৫৫ রান করলেই কুমারা সাঙ্গাকারার ১৪২৩৪ রান পেরিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট। মেগা ফাইনালে একাধিক রেকর্ডের লক্ষ্য নিয়ে নামবেন ভারতের তারকা ক্রিকেটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি