শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ১৮ : ২০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। ভাবা হচ্ছে, এটাই ভারত অধিনায়কের শেষ আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হোক বা না হোক, একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন রোহিত। এই আলোচনায় ছেয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে আসেননি রোহিত। প্রাক ফাইনাল আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেন শুভমন গিল। তাতে জল্পনা আরও বেড়েছে। যদিও গিল দাবি করেন, রোহিতের অবসর নিয়ে কোনও আলোচনা হয়নি। এই নিয়ে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হলে, সরাসরি এই প্রসঙ্গ থামিয়ে দেন প্রাক্তন বোর্ড সভাপতি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা উচিত নয়।
গতবছর টি-২০ বিশ্বকাপে রোহিতের পারফরম্যান্সের কথা তুলে ধরেন সৌরভ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় রান না পেলেও শুরুতে দলের টেম্পো তুলে দিচ্ছেন হিটম্যান। তাই ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ রোহিত। বোর্ড সভাপতি থাকাকালীন বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করেন সৌরভই। তারকা ক্রিকেটারের খারাপ সময়ও তাঁর পাশেই আছেন তিনি। সৌরভ বলেন, 'রোহিত শর্মার অবসর নিয়ে কেন কথা হচ্ছে? কেনই বা এই প্রশ্ন উঠছে? কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছে। আমি জানি না নির্বাচকরা কী ভাবছে। তবে রোহিত ভাল খেলছে। নিউজিল্যান্ডের থেকে অনেক এগিয়ে ভারত। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত। গতবছর টি-২০ বিশ্বকাপ জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত।'
বাকিদের মতো ফাইনালে সৌরভের ফেভারিট টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের ফর্মের বিচারেই ভারতকে এগিয়ে রাখছেন প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, 'ভারত ফেভারিট। ভাল ছন্দে আছে। সবাই খুব ভাল ফর্মে আছে। বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, কেএল রাহুলরা আছে। ভাল ম্যাচ হবে। ভারতের বোলিং লাইন আপও শক্তিশালী।' জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভবিষ্যৎ নিয়ে রোহিতের সঙ্গে কথা বলবেন অজিত আগরকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি