শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ১৭ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস বড় ভূমিকা নিতে পারে। যদিও এখনও পর্যন্ত দুবাইয়ে শিশির প্রভাব ফেলেনি। তবে গরমের মধ্যে ফিল্ডিং করা যথেষ্ট কঠিন হবে। টুর্নামেন্ট শুরুর তুলনায় গরম কিছুটা বেড়েছে। তাই হয়তো টসে জিতলে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র অপরাজিত দল ভারত। তবে চারটে টসই হেরেছেন রোহিত শর্মা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে একদিনের আন্তর্জাতিকে সব টস হেরেছেন রোহিত। টানা ১৪ হার। নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন মনে করেন ভারতের জন্য টস কোনও ফ্যাক্টর হবে না। হেসন বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে টসে জিতল সেটা বড় বিষয় নয়। ভারতীয় সমর্থক হলে তো নয়ই। রোহিত শর্মা টানা ১৪ টা টস হেরেছে। সেই নিয়ে রাতের ঘুম ওড়ানোর দরকার নেই।'
কিউয়িদের প্রাক্তন কোচ মনে করেন, 'টসে জিতে নিউজিল্যান্ডের প্রথমে ব্যাট করা উচিত। হেসন বলেন, 'ট্যাকটিক্যাল দিক বিবেচনা করলে, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে চাইবে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যা করেছিল, ফাইনালেও সেটাই করতে চাইবে। বরুণ চক্রবর্তীর কথা ওদের মাথায় থাকবে।' ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন কোচ মনে করেন, টসে জিতলে ভারতেরও প্রথমে ব্যাট করা উচিত। অন্যদিকে টসে জেতা নিয়ে ভাবছেনই না রবিচন্দ্রন অশ্বিন। জানান, টসে হারের সংখ্যা ১৫ হলেও কোনও ক্ষতি নেই। বরং, সাপে বর হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে না রোহিত শর্মাকে। অশ্বিন বলেন, 'আমার মতে, টসে জেতার চেষ্টা করাই উচিত নয়। আমি বরং বলব, ভারতের টসে হারাই উচিত। নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিক। তবে ভারত রান তাড়া করেও জিতেছে। তাই কোনও সমস্যা হবে না।' কেন উইলিয়ামসন এবং রবীন্দ্র জাদেজার লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন অ্যাশ। তিনি মনে করেন, এই দ্বৈরথ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি