শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অপেক্ষা করছে চমক! কেমন হবে ভারতের প্রথম একাদশ?

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ১৫ : ১৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। আর মাত্র কয়েক ঘন্টা পরই দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের মহারণ। তেতে উঠেছে মরুশহর। প্রশ্ন হল, কিউয়িদের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? শেষ কয়েক ম্যাচে দলে কোনও পরিবর্তন হয়নি। ফাইনালে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। চার স্পিনার নিয়েই সফল টিম ইন্ডিয়া। গ্রুপের সব ম্যাচ জিতেছে রোহিতরা। ফাইনালেও চার স্পিনার নিয়েই নামবে ভারত। তবে ফাইনালে স্পিন বিভাগে একটি পরিবর্তন করার কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে উইনিং কম্বিনেশন ভাঙার খুব একটা পক্ষপাতী হবে না টিম ম্যানেজমেন্ট।

ওপেনিংয়ে কোনও বদল নেই। রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমন গিল। ফাইনালের আগের দিন হাঁটুতে হালকা চোট পান বিরাট কোহলি। তবে এই চোট তাঁকে বাইশ গজের বাইরে রাখবে না। তিন নম্বরে নামবেন কোহলি। চারে শ্রেয়স আইয়ার। গোটা টুর্নামেন্টে ফর্মে আছেন তিনি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। পাঁচে কেএল রাহুল। গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি বেঞ্চেই কাটাতে হবে ঋষভ পন্থকে। তিনজন অলরাউন্ডারেও কোনও পরিবর্তন নেই। থাকছেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। ক্রিকেট পণ্ডিতদের মধ্যে অনেকেই মনে করছেন, ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়বেন কুলদীপ যাদব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রধান ভরসা বরুণ চক্রবর্তী। দুরন্ত ছন্দে আছেন। স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল তিনিই। গ্রুপ পর্বে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন। রবিবারও পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। দলের একনম্বর এবং প্রধান পেসার মহম্মদ সামি। শুরুতে উইকেটের জন্য তাঁর দিকেই তাকিয়ে টিম ইন্ডিয়া। 

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব/ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া