শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ০৭ : ০১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে লিগ শিল্ড জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবাসরীয় সন্ধেয় মোহনবাগান দলের হাতে তুলে দেওয়া হল শিল্ড। বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসে ফুটবলাররা। আইএসএল লিগ শিল্ড জিতে পরিবারের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন মোহনবাগানের ফুটবলাররা। অধিনায়ক শুভাশিস বসুর পুরো পরিবার হাজির ছিল। বাবা, মা, স্ত্রীকে নিয়ে ফটো সেশনে মাতেন। মাঠে দাঁড়িয়েই মেডেল এবং অধিনায়কের আর্মব্যান্ড স্ত্রী কস্তুরী ছেত্রীকে পরিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক। স্ত্রীর সঙ্গে উদযাপন করলেন হোসে মোলিনা। শিল্ড ধরে ছবি তুলতে দেখা যায় সস্ত্রীক কামিন্সকে। শনিবাসরীয় রাতের যুবভারতী দেখল একটি অভিনব দৃশ্য। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং এফএসডিএলের দল স্টেডিয়ামে হাজির ছিল। মোহনবাগান কোচ এবং ফুটবলাররা শিল্ড নিয়ে পুরো মাঠ পরিদর্শন করে। সেই ভিকট্রি ল্যাপে যোগ দেয় মোহনবাগানের জুনিয়র দলের প্রায় একশো জন ফুটবলার। বার্সিলোনার ধাঁচে চলে এই ল্যাপ।
স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেলেও চলে সেলিব্রেশনের রেশ। খুদে সমর্থকদের সইয়ের আবদার মেটাতে হয় শুভাশিসকে। লবিতে চলে সেলফির পালা। আপাতত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন মোলিনা। ১৮ মার্চ আবার প্রস্তুতি শুরু হবে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় ফুটবলাররা। দিমিত্রি বলেন, 'পরিবারের সঙ্গে ছোট বিরতি উপভোগ করতে চাই। তারপর আবার খেলায় মনোযোগ দেব।' চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চান না জেমি ম্যাকলারেন। এই মুহূর্তে সময়টা উপভোগ করতে চান। ম্যাকলারেন বলেন, 'বিশেষ অনুভূতি। ওড়িশার বিরুদ্ধে আমরা ট্রফি নিশ্চিত করি। কিন্তু মুহূর্তটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ। ট্রফি, মেডেল হাতে পাওয়া দারুণ অনুভূতি। আমাদের আরও একটা ট্রফি জেতার সুযোগ আছে। আমরা সেটার জন্য মুখিয়ে আছি। মুহূর্তটা উপভোগ করতে চাই। ছোটবেলা থেকেই বড় ক্লাবে খেলা লক্ষ্য ছিল। আগেও খেলেছি, এবারও খেলে চ্যাম্পিয়ন হলাম। সমর্থকরা খুশি হয়ে বাড়ি ফিরবে। ওদের আনন্দ দিতে পেরে ভাল লাগছে।'
চলতি আইএসএলে ১৫টি ক্লিনশিট রাখে মোহনবাগান। অভিনব রেকর্ড। তার মূলে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজ। প্রথম বছরই দু'জনের মধ্যে বোঝাপড়া নজর কাড়ে। কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট জিতে উচ্ছ্বসিত টম। বলেন, 'আমার প্রথম লিগ খেতাব। ফ্যানদের ধন্যবাদ। আমরা এবার চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করব। আমি অনেক দেশে খেলেছি, তবে অ্যালবার্তোর সঙ্গে পার্টনারশিপ বা বোঝাপড়া সবচেয়ে ভাল। আমরা গোল পেলেও ডিফেন্ডার হিসেবে আমাদের প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা।' আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাবে সবুজ মেরুন ব্রিগেড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি