বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিচ্ছেদ অতীত! সইফকে ভুলে শাহিদকে জড়িয়ে ধরলেন করিনা, গল্পে মশগুল দুই ‘প্রাক্তন’র কাণ্ডে কী বলল নেটপাড়া?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মার্চ ২০২৫ ০০ : ৫৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: এক সময় একে অপরের প্রেমে বুঁদ ছিলেন। বলিপাড়ায় তাঁদের প্রেম ছিল অন্যতম চর্চিত বিষয়। এমনকী তাঁদের বিচ্ছেদ নিয়েও জলঘোলা কম হয়নি। করিনা কাপুর এবং শাহিদ কাপুরের রিয়েল লাইফ জুটি নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। তারপর জীবন নিজের মতো এগিয়ে গিয়েছে। বর্তমানে দুই ‘প্রাক্তন’ই সুখী দাম্পত্য কাটাচ্ছেন। কিন্তু শনিবার এক অনুষ্ঠানে তাঁদের একে অপরের প্রতি আচরণ দেখে রীতিমতো হতচকিত হয়ে যান সকলে। 

মায়ানগরীতে প্রেম-বিচ্ছেদের খবর প্রায়ই শিরোনামে উঠে আসে। পরে প্রাক্তন যুগলদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও বজায় থাকে। কিন্তু শোনা যায়, শাহিদ-করিনার প্রেম ভাঙার পর্বে বেশ তিক্ততা ছিল। বিচ্ছেদের পরে তাঁদের মধ্যে বিন্দুমাত্র বন্ধুত্ব ছিল না। প্রেম ভাঙার পর প্রকাশ্যে একসঙ্গে কখনও তাঁদের কথা বলতে দেখা যায়নি। বিটাউনের কোনও অনুষ্ঠান হোক বা পার্টি, ‘গীত-আদিত্য’ বেশ কৌশলে একে অপরকে এড়িয়ে গিয়েছেন।‘উড়তা পাঞ্জাব’-এ কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনও দৃশ্য ছিল না। এমনকি ছবির প্রচারেও তাঁরা দূরত্ব বজায় রেখেছিলেন। তবে অতীতকে পেছনে ফেলে, শনিবার জয়পুরে আইফা ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে একসঙ্গে ধরা দিলেন শাহিদ-করিনা। শুধু তাই নয়, সকলের সামনে একে অপরকে আলিঙ্গন করলেন। স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নেটপাড়ায় ঝড় তুলেছে। 

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, করিনা বেশ হেসে হেসে কথা বলছেন। মন দিয়ে শুনছেন শাহিদ। দুই তারকা ঠিক কী নিয়ে কথা বলছিলেন, তা যদিও স্পষ্ট নয়। তবে দু’জনের ভাবভঙ্গি দেখে এটুকু পরিষ্কার যে অতীতের তিক্ততার স্মৃতি অনেকটাই মুছে গিয়েছে। অনুরাগীদের অনুমান, হয়তো তাঁরা এক সময়ে একসঙ্গে কাজ করার স্মৃতি রোমন্থন করছিলেন, কিংবা বর্তমান জীবন নিয়ে গল্পে মশগুল ছিলেন। তবে কি এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে, সেই আশায় ভক্তরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া