বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Syamasri Saha | লেখক: নিজস্ব সংবাদদাতা | Editor: Syamasri Saha ০৮ মার্চ ২০২৫ ০০ : ৪৯Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: স্বপ্নের দৌড় অব্যাহত তিন খুদের স্বপ্ন পূরণের গল্প ‘অঙ্ক কি কঠিন’-এর। ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এ জুরিদের বিচারে সেরা ফিচার ফিল্মের শিরোপা জিতে নিল সৌরভ পালোধির এই আসন্ন ছবি। রাণা সরকার প্রযোজিত এই ছবিতে তিন প্রান্তিক শিশু ‘বাবিন’, ‘ডলি’ ও ‘টায়ার’-এর ছোটবেলাকে বড়পর্দায় এনেছেন পরিচালক। হলে এখনও মুক্তি না পেলেও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে ছবিটি। জিতে নিচ্ছে একের পর এক পুরস্কার।
প্রসঙ্গত, এর আগেও একাধিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রশংসা কুড়িয়েছে প্রকাশিতব্য এই ছবি। গোয়াতে অনুষ্ঠিত ‘আইএফএফআই’-এ ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয় ছবিটি। ‘চেন্নাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এও ভারতীয় প্যানোরামায় নির্বাচিত হয় ‘অঙ্ক কি কঠিন’। তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল ছবিটিকে কেন্দ্র করে। এবার সেই ছবির মুকুটেই যুক্ত হল নতুন পালক।
ছবিতে তিন শিশুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্নো মিত্র ও প্রসূন সোমকেও। তবে গল্প এগোবে তিন খুদের জীবনকে কেন্দ্র করেই। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়ে ওই শিশুদের। কিন্তু তাদের কেউ বড় হয়ে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নার্স হতে চায়। তীব্র অর্থাভাবের সঙ্গে লড়াই করে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে কি না তাই নিয়েই ছবির গল্প।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি