শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Chris Cairns battled with lot of physical illness

খেলা | ২৫ বছর আগে সৌরভের মুখের গ্রাস কেড়েছিলেন, সেই কিউয়ি নায়ক আক্রান্ত ক্যান্সার-হার্ট অ্যাটাকে

KM | ০৮ মার্চ ২০২৫ ২৩ : ২৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ২৫ বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। 

সেবারের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। কিউয়িদের সেই জয়ের নায়ক ক্রিস কেইর্নস এখন জীবনযুদ্ধে বিপর্যস্ত। একসময়ের সুদর্শন কিউয়ি ক্রিকেটারকে এক ঝলক এখন দেখলে অনেকেই হয়তো চিনতে পারবেন না। 

ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। শারীরিক পরিস্থিতিও ভাল নয়। একসময়ে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল তাঁকে। আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য অস্ট্রেলিয়ায় ট্রাক চালাতেন বলেই শোনা গিয়েছিল। 

একসময়ের ম্যাচ উইনার সম্পর্কে যা খবর পাওয়া যায়, তাতে কেইর্নসের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে ২০২৪ সালে। ক্যানসারের মতো দূরারোগ্য রোগে আক্রান্ত। স্পাইনাল স্ট্রোক হয়ে গিয়েছে। হুইলচেয়ারে ঘুরে বেড়ান তিনি। কয়েকবছর আগেও সোশ্যাল মিডিয়ায় কেইর্নসের ছবি দেখে মন ভারাক্রান্ত হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। এরকম একজন চ্যাম্পিয়ন্স ক্রিকেটারের এহেন পরিণতি কিন্তু রীতিমতো চিন্তার। 
সেদিনের ম্যাচ উইনারকে কি মনে রেখেছে ক্রিকেটবিশ্ব? ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল নাইরোবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে ২৬৪ রান করে। 

 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিউয়ি। কিন্তু ক্রিস কেইর্নস অন্যরকম কিছু ভেবেছিলেন। তিনি একাই সৌরভের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে যান কিউয়িদের সাজঘরে। দিনান্তে ১১৩ বলে ১০২ রানে অপরাজিত থেকে যান ক্রিস কেইর্নস। ৪৯.৪ ওভারে ম্যাচ জিতে নিউ জিল্যান্ড চ্যাম্পিয়ন হয়। 

তার পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। ক্রিস কেইর্নসের মতো তারকাকে দেউলিয়া ঘোষণা করা হয়। ভাগ্য বিড়ম্বিত কিউয়ি প্রাক্তন ক্রিকেটার জীবনধারণের জন্য ট্রাক চালিয়ে অর্থ রোজগার করতে থাকেন। বিশ্বাসঘাতকতা করে বসেছে তাঁর শরীরও। 

রবিবারের মেগা ফাইনাল দেখতে দেখতে ক্রিকেট বিশ্বের কি মনে পড়বে ক্রিস কেইর্নসের কথা?   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া