শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

ICC Champions Trophy Final 2025: Shoaib Akhtar gives valuable tips to New Zealand ahead of India clash in final

খেলা | 'ভুলে যাও তোমরা দুর্বল...', মেগা ফাইনালের আগে কিউয়িদের ভারত-বধের টোটকা দিলেন শোয়েব

KM | ০৮ মার্চ ২০২৫ ২২ : ৩৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবাসরীয় ফাইনাল। ভারতের সামনে নিউ জিল্যান্ড। মেগা ম্যাচের আগে কিউয়ি শিবিরকে পরামর্শ দিচ্ছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। যদিও তিনি বলছেন, ভারত এই ফাইনালে এগিয়ে ৭০ শতাংশ। তবুও কিউয়িদের জন্য  পাক টিভিতে শোয়েব মালিকের সঙ্গে আলাপচারিতার সময়ে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের দাওয়াই, ''ভুলে যেতে হবে যে তোমাদের সামনে ভারত। ভুলে যেতে হবে তোমরা আন্ডারডগ। তোমরা শক্তিতে পিছিয়ে রয়েছো, এটাও ভুলতে হবে। স্যান্টনারের বিশ্বাস রয়েছে। ওর মধ্যে এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। অধিনায়ক হিসেবে ও খেতাব জিততে চাইবে।'' 

ফাইনালের আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে ভারত ও নিউ জিল্যান্ড। সেই ম্যাচে খুব সহজেই ভারত ম্যাচটা জিতেছে। সেই জয়ের পিছনে অবদান ছিল বরুণ চক্রবর্তীর। পাঁচ উইকেট নিয়ে তিনি কিউয়িদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ফাইনালে ফের ভারতের সামনে কিউয়িরা। 

ইদানীং কালে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচ মানেই ঘটনার ঘনঘটা। ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। তার পরে ২৫ বছর পরে ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউ জিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মার্টিন গাপ্তিলের থ্রো স্বপ্ন ভেঙেছিল ভারতের। সেটাই ছিল মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। আবার ঘরের মাঠে কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরেই ভারত খেলতে গিয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফিতে। সেখানে গিয়ে বিধ্বস্ত হয়েছিল ভারত।

কিন্তু এবার বদলে গিয়েছে ফরম্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছুটছে ভারত। শিরস্ত্রাণ মাথায় তুলতে আর এক কদম দূরে রোহিত শর্মা। গোটা দেশ প্রার্থনায়। এই প্রেক্ষিতে শোয়েব আখতার কিউয়িদের গেমপ্ল্যান ছকে দিয়ে বলছেন, ''সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। ওদের আক্রমণ আগেই নষ্ট করতে হবে। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণের রাস্তা নেবে। স্যান্টনারকে ওই আক্রমণ করবে। আমি বলবো ভারতের সম্ভাবনা এই ম্যাচে ৭০-৩০। তবে সেরা খেলাটা তুলে ধরতে পারলে ম্যাচটা নিউ জিল্যান্ডও জিততে পারে।'' 

কী হবে, তার উত্তর দেবে সময়। ধুন্ধুমার এক ফাইনালের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া