বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কলকাতায় প্রথমবার দোভাষী ব্যালাড, আজ নারী দিবসে এই অভিনব প্রয়াস কোথায়-কখন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মার্চ ২০২৫ ২১ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: এক দুর্দান্ত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে কলকাতার সঙ্গীতপ্রেমীরা। আজ নারী দিবসে প্রথমবার দোভাষী ব্যালাড আয়োজিত হবে মহানগরে। বাংলা ও ইংরেজি একসঙ্গে দুই ভাষায় ব্যালাডের অভিনব প্রয়াস নিয়েছে ‘ব্লিডিং টিয়ারস’। 

ব্যালাড অর্থাৎ বাংলায় যা চারণ বলে প্রচলিত। বাংলায় চারণ কবি বলতে মুকুন্দ দাসের নাম সবার আগে আসে। স্বাধীনতার আগে অবিভক্ত বাংলায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষকে উদ্বেলিত করতো তাঁর গান। তারপর কেটে গিয়েছে কয়েকশো বছর। ধীরে ধীরে সেই ধারায় শুরু হয় চারণের চর্চা। প্রেম, বিচ্ছেদ হোক বা দু:খ কিংবা সমাজের কোনও সাম্প্রতিক ঘটনা বা যে কোনও বিষয়ের উপর ভিত্তি করেই হয় ব্যালাড। বিদেশে গিটার সহযোগে ব্যালাডিয়ানদের পরিবেশনা বেশ জনপ্রিয়।

মূলত কবিতা, বর্ণনা কিংবা গানের মাধ্যমে উঠে আসে জীবনের কথা, বিভিন্ন কাহিনির কথা। প্রথমে দর্শকদের বিষয়বস্তু বর্ণনা করে এগিয়ে চলে ব্যালাড। বসন্তের সন্ধ্যায় কথা-গানের মেলবন্ধনের সেই ব্যালাড আয়োজন করেছে ‘ব্লিডিং টিয়ারস’ নামক গ্রুপ। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই হবে ব্যালাডের উপস্থাপনা। আজ সন্ধে সাড়ে ৬টায় যতীন দাস রোডে ‘উইসডম ট্রি’-হবে অনুষ্ঠান। 

২০১৯ সালে তৈরি হয় ‘ব্লিডিং টিয়ারস’। তারপর দেশ-বিদেশে অসংখ্য ব্যালাডের আয়োজন করেছেন গ্রুপের সদস্য মানস রায়, সুবীর হালদার, চান্দ্রেয়ী, লীনা সরকার এবং গিটার ভেন্ট্রিলোকুইলিস্ট চন্দন সাধন ও জয়ন্ত হরবোলা। খুব বেশি বাদ্যযন্ত্র নয়, শুধুমাত্র গিটারের মাধ্যমেই তাঁরা দুই ভাষায় ব্যালাড পরিবেশন করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া