শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ মার্চ ২০২৫ ২০ : ১৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর এবং আল শাবাবের ম্যাচের আগে ওয়ার্ম-আপ সেশনে ঘটল এক অবাক করা ঘটনা। কিংবদন্তি পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা হয়ে গেল তারই ‘লুক-অ্যালাইক’ বলে পরিচিত গোকমান আকদোগানের! মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সৌদি প্রো লিগের এই ম্যাচটি অনুষ্ঠিত হয় আল-আওয়াল পার্কে। তার আগেই ওয়ার্ম-আপ সেশনে রোনাল্ডো মুখোমুখি হন তারই মতো দেখতে গোকম্যানের সঙ্গে।
ভাইরাল হওয়া ভিডিওতে দু’জনকে কথা বলতে দেখা গিয়েছে। রোনাল্ডো আকদোগানকে দেখে বলে ওঠেন, তোমাকে মোটেই আমার মতো দেখতে না! তুমি আমার মতো নও। অবশ্য, রোনাল্ডোর এই বক্তব্যের পরেও দমে যাননি গোকম্যান। বরং, তিনি পর্তুগিজ মহাতারকাকে প্রশংসায় ভরিয়ে দেন, ‘তুমি সেরা! তুমি সেরা ভাই! তুমি সর্বশ্রেষ্ঠ’! সৌদি প্রো লিগের এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। উল্লেখ্য, আকদোগান একজন তুর্কি বংশোদ্ভূত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি মূলত রোনাল্ডোর সঙ্গে তাঁর চেহারার আশ্চর্য মিলের কারণে জনপ্রিয়তা অর্জন করেছেন। টিক টক অ্যাপে তাঁর ১.৫ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এবং তাঁর কনটেন্ট ১৫ মিলিয়নের বেশি লাইক অর্জন করেছে।
তবে তুরস্কের আদানা শহরের বাসিন্দা হলেও বর্তমানে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন তিনি। তাঁর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে। তাঁকে প্রায়শই রিয়াধের রাস্তায় ঘুরতে দেখা যায়। সেখানে তিনি রোনাল্ডোর মতো পোশাক পরে, স্টাইলিশ সানগ্লাস পরে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। তাঁর কনটেন্টে থাকে কমেডি ভিডিও থেকে শুরু করে ফুটবল সংক্রান্ত একাধিক পোস্ট। যা সাধারণত তুর্কি, আরবি ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। রোনাল্ডোর সঙ্গে আকদোগানের এই মজার মুহূর্ত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি