বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | নারী মানেই কি দশভূজা, নাকি স্বাধীনচেতা? নারী দিবসে কী বলছেন টলিপাড়ার মেয়ের বাবা-মায়েরা?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মার্চ ২০২৫ ২০ : ১০Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাঁধন, বাধা, বারণ সবকিছু যেন নারীর এগিয়ে যাওয়ার পথে এক একটি মাইলস্টোন। যার ওপারে হাতছানি দিচ্ছে ইচ্ছেডানা। যা পেরোলেই স্বপ্ন পূরণের আশা। কথায় বলে "নারীর শত্রু নাকি নারীই'। একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারীর অবদান, তেমনই নারীর সফলতায় সাধ্যমতো চেষ্টা করেন বাবা-মা। মেয়েকে নিয়ে নারী দিবসে কী বলছে টলি তারকারা? 

 

মেয়ের বাবা মানে কাঁধে রয়েছে আকাশ সমান দায়িত্ব। সত্যিই কি তাই? আজকাল ডট ইন-কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, "হিয়াকে নিজের মতো বড় হতে দিয়েছি। ওর ভাবনার সঙ্গে অনেকসময় মিল খুঁজে না পেলেও পাশে থেকেছি। আমরাও তো একসময় নিজেদের ভাবনায় জোর দিয়েছিলাম। তাই ওর বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজেরাও যেন বড় হয়েছি। চিরকালই নারী দিবস আলাদা করে পালন করি না। যে নারীরা আমার প্রতিদিনের বেঁচে থাকার রসদ, তাঁদের দিন তো রোজ।" 

 


সদ্য মা হয়েছেন অনিন্দিতা রায়চৌধুরী। মেয়েকে নিয়ে একটু একটু করে স্বপ্ন বুনছেন। অনিন্দিতার কথায়, "মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন‌। জীবনে আর যাই করুক, ভাল মানুষ হওয়ার পাঠ দেব। যাতে ওর দিকে কেউ চোখ তুলে তাকালে তাতে সম্ভ্রম থাকে, আর ও যেন সম্ভ্রম আর সম্মানের সঙ্গে তার জবাব দিতে পারে।"

 

কৈশোরে পা দিয়েছে অয়ন্যা চট্টোপাধ্যায়। অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল অনেক ছোটবেলায়। সঙ্গে ছিলেন মা‌ প্রান্তিকা চট্টোপাধ্যায়। মেয়ের বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ট্যাবু ভাঙতে চান তিনি। প্রান্তিকার কথায়, "অয়ন্যাকে ছোট থেকেই 'গুড টাচ, ব্যাড টাচ'-এর শিক্ষা যেমন দিয়েছি। তেমন বুঝিয়েছি ঋতুস্রাবের কথাও। ভাল, খারাপ বিচারটা সবার ব্যক্তিগত, তবুও সঠিকটা চিনতে শিখিয়েছি। চেষ্টা করেছি যাতে সময়ের গুরুত্ব বোঝে। নারী দিবস আমার কাছে রোজ। প্রতিদিন একা হাতে ঘরে-বাইরে লড়াইটা যে মনের জোরে করি, সেটার মর্যাদা দিতে শেখাই মেয়েকেও।"

 

মেয়ের হাত ধরে সদ্য নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। মেয়েকে সঙ্গী করে পরিচালক, ডাক্তার পাত্রের সঙ্গে বসেছেন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে। মেয়ে গরিমাকে নিয়ে মল্লিকা বলেন, "গরিমার জন্যই শ্বাস নিতে পারি। ও আমার জীবনে আশীর্বাদ। ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। মেয়েকে শালীন নয়, সভ্য হতে শিখিয়েছি। আমার ছেলে হলেও তাকে বলতাম, মেয়েদের সম্মান না দিলে সমাজে কেউ তোমায় সম্মান দেবে না। নারী দিবস নারীর লড়াইকে আরও দৃঢ় করে। চিরকালীন লড়াইয়ে মনের জোর পাক প্রতিটা নারী, সেটাই চাই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া