শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | শনিবার 'হোম অফ দ্যা চ্যাম্পিয়ন্স' প্ল্যাকার্ডে সাজতে চলেছে যুবভারতী, দাপুটে জয়ের সঙ্গে লিগ শেষের বার্তা মলিনার

RD | ০৭ মার্চ ২০২৫ ০৪ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: লিগ শিল্ড জয় আগেই হয়ে গিয়েছে। শনিবারের ম্যাচ খাতায় কলমে নিয়মরক্ষার হলেও মোহনবাগান কোচ হোসে মলিনার কাছে সম্মানের ম্যাচ। কারণ, হিসেব বলছে শনিবার যুবভারতীতে ওড়িশা ম্যাচের থেকেও বেশি ভিড় হতে চলেছে। গোয়া ম্যাচের জন্য ৬২,০০০ টিকিট ছেড়েছিল মোহন বাগান সুপার জায়েন্ট। তার বেশিরভাগটাই শেষ। যেটুকু পড়ে আছে তাও হয়তো বিক্রি হয়ে যাবে শনিবার ম্যাচের আগে। আর ভিড় হবে নাই বা কেন?
 
শুক্রবার শিল্ড চলে এসেছে কলকাতায়। গোয়া ম্যাচের পর তা তুলে দেওয়া হবে মোহনবাগানের হাতে। গোটা মরশুমে সমর্থকরা যেভাবে দলের পাশে দাঁড়িয়েছেন শিল্ড হাতে ওঠার সাক্ষী থাকতে চান সকলেই। তবে কোচ মলিনার কথায়, 'শিল্ড জিতেছি মানেই সব শেষ নয়। আমরা আরও উন্নতি করতে চাই। গোয়া ম্যাচ জিতে ৫৬ পয়েন্টে প্রথম স্থানে থেকে শেষ করতে চাই আমরা। সমর্থকদের সামনে ঘরের মাঠে মোহনবাগান খেলবে। সেখানে আমরা যদি ম্যাচটা জিতে শিল্ড তুলে নিই সেটা আরও বেশি আনন্দের।সমর্থকদের সামনে ম্যাচ জিতে শিল্ড নিয়ে সেলিব্রেশন করতে চাই।' 

কোচের এই মানসিকতাই হয়তো পড়েছে দলের ফুটবলারদের মধ্যেও। চ্যাম্পিয়ন হয়ে গেলেও গোয়ার বিরুদ্ধে সেরা একাদশই নামাবেন মলিনা একথা এদিন জানিয়ে দিয়েছেন। তবে শনিবার পাওয়া যাবে না শুভাশিস, টাংরি এবং অভিষেককে। প্লে অফের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে ম্যাকলারেনকেও। বাঁদিক থেকে হয়তো খেলানো হতে পারে আশিক কুরুনিয়ানকে। এদিন মাঠে থাকলেও হালকা অনুশীলন করেন ম্যাকলারেন। সাহালকে দেখা গেল রিহ্যাব সারতে। 

মানোলো মার্কুয়েজের গোয়ার বিরুদ্ধে প্রথম লেগে হারতে হয়েছিল মোহনবাগানকে। এদিনও বিপক্ষকে যথেষ্ট সমীহ করেই বাগান কোচ জানিয়ে দিলেন, 'গোয়া ভাল দল। প্রথম লেগে ওদের কাছে আমরা হেরেছি। আমাদের যথেষ্ট চাপে ফেলেছে গোয়া। ওদের মরশুমও ভাল গিয়েছে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানেও ওরা জিততে চাইবে। আমাদের লক্ষ্য থাকবে তিন পয়েন্ট পাওয়া।' 

শনিবার মোহনবাগানের কাছে সেলিব্রেশনের ম্যাচ। জানা গেল, সবুজ মেরুন রঙে সাজিয়ে ফেলা হবে যুবভারতীকে। গোটা স্টেডিয়াম জুড়ে লেখা থাকবে, হোম অফ দ্যা চ্যাম্পিয়নস। মোহনবাগান সুপার জায়েন্টের চারটি দল অর্থাৎ, অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৩, অনুর্ধ্ব ১৭ এবং ডেভেলপমেন্ট টিমের ফুটবলারদের নিয়ে থাকবে ছবি। যার মাধ্যমে বোঝানো হবে মোহনবাগান একটা পরিবার। ট্রফি শুভাশিসদের হাতে উঠলেও অবদান রয়েছে সকলেরই। শনিবারের ম্যাচে উপস্থিত থাকার কথা রয়েছে 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া