শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৫ ০৪ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিনের অপেক্ষা। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। চারটে ম্যাচ জিতে অপরাজিত তকমা নিয়ে ফাইনালে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। সেখানে ভারতের বিরুদ্ধে একটি মাত্র ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড। প্রায় পারফেক্ট ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছেছে ভারত। তবে ক্রিকেটমহলের একটি বড় অংশ এর কৃতিত্ব দুবাইয়ের পিচকে দিচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের সব ম্যাচ খেলেছে ভারতীয় দল। সেখানে বাকিদের বিভিন্ন জায়গায় গিয়ে খেলতে হয়েছে। এই কারণেই অনেকে মনে করছে বাড়তি সুবিধা পেয়েছে ভারত। এর আগে এই অভিযোগ উড়িয়ে দেন গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। এবার পালা টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে এসে, সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি ড্রয়ের পর দুবাইয়ের পরিবেশ এবং পরিস্থিতি বদলে যায়নি। কোটাক বলেন, 'আমি বুঝতে পারছি না আমরা কী সুবিধা পেয়েছি। তেমন কোনও সুবিধা আমরা পাইনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনেক আগে ঘোষণা করা হয়েছে। ভারত চারটে ম্যাচ জেতার পর সবার মনে হচ্ছে আমরা সুবিধা পাচ্ছি। আমি জানি না এর উত্তর কীভাবে দেব। দিনের শেষে ভাল ক্রিকেট খেলতে হয়। ভাল না খেলতে পারলে অভিযোগ করে কোনও লাভ নেই। ভাল খেললে, সুবিধার কথা বলে লাভ নেই। আমরা একটা জায়গায় প্র্যাকটিস করছি, অন্য জায়গায় ম্যাচ খেলছি। অবশ্যই আলাদা উইকেটে। এভাবেই ড্র হয়েছে। কিছু করার নেই। এমন নয় যে আমরা আসার পর কিছু বদলানো হয়েছে।' ভারতের ব্যাটিং কোচ মনে করছেন, যারা ভাল ক্রিকেট খেলতে পারেনি, তাঁরাই এমন অভিযোগ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি