শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৫ ০২ : ১৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারত-নিউজিল্যান্ড ফাইনালের পিচ কেমন হবে? সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে একেবারে নতুন আনকোরা পিচে খেলা হবে না। আগের চারটে ম্যাচই নতুন উইকেটে খেলা হয়েছিল। কিন্তু ফাইনাল হবে ব্যবহৃত পিচে। তাই পিচকে 'সেমি ফ্রেশ' বলা হচ্ছে। জানা গিয়েছে, গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে যে পিচ ব্যবহার করা হয়েছিল, ফাইনালে সেই উইকেটেই খেলা হবে। ৬ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৪০ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। হার্দিক পাণ্ডিয়া ২ উইকেট তুলে নেন। ম্যাচে ২৬ ওভার স্পিনারদের দিয়ে বল করান রোহিত শর্মা। ১২৯ রানে ৫ উইকেট পায়। জবাবে ৪২.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ব্যাটারদের মধ্যে সবচেয়ে সফল বিরাট কোহলি। শতরান করেন। শ্রেয়স আইয়ার এবং শুভমন গিল উল্লেখযোগ্য ভূমিকা নেন।
এখনও পর্যন্ত চারটে আলাদা পিচ ব্যবহার করা হয়েছে। তবে ফাইনালের পিচ টাটকা হবে না। তবে পাকিস্তানের ম্যাচের সঙ্গে ফাইনালের ১৪ দিনের গ্যাপ হওয়ায় এটাকে 'সেমি ফ্রেশ' পিচ বলা হচ্ছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মোট দশটি পিচ আছে। তারমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচের জন্য চারটে পিচ ব্যবহার করা হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ড উইকেট প্রস্তুত করছে। এখানকার পিচ কিউরেটর অস্ট্রেলিয়ার ম্যাথিউ স্যানডেরি। যিনি আইসিসি অ্যাকাডেমির পিচের দেখভালের দায়িত্বে আছেন। সাধারণত দুবাই স্টেডিয়ামের পিচ মন্থর। সাহায্য পাচ্ছে স্পিনাররা। ফাইনালেও আলাদা কিছু হবে না। স্পিন সহায়ক উইকেট। আশা করা যাচ্ছে, চার স্পিনারেই খেলবে ভারত। সেক্ষেত্রে কিছুটা সুবিধা পাবে ভারতীয় দল। চারটে ম্যাচই একই ধরনের পিচে খেলায়, পরিবেশ এবং পরিস্থিতি সম্বন্ধে অবগত। যদিও গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা সেটা মানতে নারাজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি