শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৫ ০১ : ১৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিত শর্মার উদ্দেশে বিশেষ বার্তা দিলেন সুনীল গাভাসকর। ২০২৩ বিশ্বকাপ থেকে নিজের খেলার ধরন বদলে ফেলেছেন ভারত অধিনায়ক। প্রথম বল থেকেই মারমুখী মেজাজে দেখা যায় তাঁকে। ধরে খেলার চেষ্টা করেন না। শুরুতে দ্রুত রান তোলাই লক্ষ্য হিটম্যানের। তারজন্য নিজের উইকেট ছুড়ে দিতেও দ্বিধা করেন না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই মেজাজে ব্যাট করছেন রোহিত। শুরুতে দলের টেম্পো তুলে দিচ্ছেন। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। ফাইনালে রোহিতের থেকে লম্বা ইনিংস দেখতে চান গাভাসকর। তিনি মনে করেন, ভারত অধিনায়ক বেশিক্ষণ ক্রিজে থাকলে সেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সানি বলেন, 'রোহিত যদি অন্তত ২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারে, ভারতের রান ১৮০-২০০ হয়ে যাবে। যদি তখন মাত্র দুটো উইকেট হারিয়ে থাকে ভারত, ভাবুন কতদূর পৌঁছতে পারে। ৩৫০ বা তারও বেশি রানে পৌঁছে যেতে পারে।'
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত রোহিতের সর্বোচ্চ রান ৪১। ওপেনিং ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন। পরের তিনটে ম্যাচে ২০, ১৫, ২৮ রান করেন। গাভাসকর মনে করেন, রোহিতের নিজেরই ব্যাটিং ধরন বদলানো উচিত। আগ্রাসনের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারলে, তার প্রভাব ম্যাচে পড়বে। ম্যাচ উইনিং ইনিংস খেলার সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, 'রোহিতের নিজের এই বিষয়ে ভাবা উচিত। আগ্রাসী মনোভাব নিয়ে খেলা ভাল। তবে অন্যদিকে, ২৫-৩০ ওভার ব্যাট করার চেষ্টা করা উচিত। সেটা করতে পারলে, বিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নেবে। এটা ম্যাচ উইনিং হবে। একজন ব্যাটার হিসেবে ২৫-৩০ রান করে কি খুশি হওয়া যায়? উচিত নয়। আমি সেটাই ওকে বলতে চাই। সাত, আট, নয় ওভারের বদলে ২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচের ওপর ওর প্রভাব আরও বেশি হবে।' কিংবদন্তি মনে করেন, রোহিতের এই স্ট্র্যাটেজি সাফল্য দিলেও, তাঁর দক্ষতার প্রমাণ মিলছে না। তাই ফাইনালে মানসিকতা বদলে নামা উচিত হিটম্যানের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি