বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সত্যি কি 'চুক্তির বিয়ে' নীল-তৃণার? গুঞ্জন জোরালো হতেই কী বললেন তারকা জুটি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ মার্চ ২০২৫ ০০ : ১৪Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: ফের বিচ্ছেদের খবরে সরগরম টলিপাড়া। শিরোনামে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। তাঁরা নাকি চুক্তির বিয়ে করেছেন। তারকা জুটির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে! এই নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে। কিন্তু সত্যি কি নীল-তৃণার চুক্তির বিয়ে হয়েছিল? এবার এই বিষয়ে মুখ খুললেন জুটি। 

বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে রীতিমতো জল ঢাললেন নীল-তৃণা। সমস্ত জল্পনাকে মিথ্যে করে কলকাতা সুপার ৫০ টুর্নামেন্টের প্রমোশনে স্বামী নীলের পাশে দাঁড়াতে হাজির হন তৃণা। তবে সমাজ মাধ্যমে তাঁদের বিচ্ছেদের খবর জলঘোলা নিয়ে রীতিমতো বিরক্ত জুটি। 

বিয়ের চার বছর পেরতেই নীল-তৃণার বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়ে আসে। শুধু তাই নয় সামনে আসে 'চুক্তি বিয়ে'র প্রসঙ্গও। আর পুরো বিষয়টা নিয়েই প্রথমবার একসঙ্গে কথা বললেন নীল ও তৃণা। অভিনেত্রীর কথায়, 'আমি আমার বাবা মার একমাত্র সন্তান, মা বাবার কাছে গিয়ে কিছুদিন থাকতে পারব না? তার মানে বিচ্ছেদ? আর এই যে কন্ট্র্যাক্ট ম্যারেজের কথা বলা হচ্ছে আমি এই কাগজটা একবার দেখতে চাই, বা কাদের সামনে সই করেছিলাম সেটাও জানতে চাই। বারবার এই মিথ্যে খবরগুলো করে নিজেদের রিচ বাড়ানো ছাড়া আর কোনও কারণ দেখছি না আমি।'

নীলও এই বিষয়টা নিয়ে অত্যন্ত বিরক্ত। অভিনেতা বলেন, 'বিয়ের সময় আমরা যেমন জানিয়েছিলাম, যদি কখনও বিচ্ছেদের সিদ্ধান্তে এগোই তাহলে সবাইকে আমরাই সে কথা জানাবো, বিশ্বাস করুন কাউকে লুকাবো না। কিন্তু বার বার এইভাবে মিথ্যে খবর ছড়িয়ে দেওয়ায় আমাদের পরিবারের মানুষদের উপর মানসিক চাপ তৈরি হয়। আর এই কন্ট্র্যাক্ট ম্যারেজ যে আসলে কী, তা আমরা নিজেরাও জানিনা।" এখানেই শেষ নয়, বেশ ক্ষোভের সুরে নীল বলেন, "সিনেমা বা সিরিয়ালে এই গল্প দেখা যায়, বাস্তবে আমাদের সঙ্গে কেন মিলিয়ে দেওয়া হল যারা করেছেন তারাই জানেন।'

আপাতত টলিপাড়ার এই তারকা দম্পতি কাজ নিয়েই অত্যন্ত ব্যস্ত। শীঘ্রই শুরু হচ্ছে তৃণার নতুন ধারাবাহিক 'পরশুরাম'। যেখানে তৃণা দুই সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করবেন। তৃণার এই বিশেষ চরিত্র নিয়ে খুশি নীলও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া