শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | টিম ইন্ডিয়ার রহস্য স্পিনারকে নিষ্ক্রিয় করার বিশেষ অনুশীলন কিউয়িদের

Sampurna Chakraborty | ০৭ মার্চ ২০২৫ ২২ : ৩৬Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র একদিন। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।  কিউয়িদের হেড কোচ গ্যারি স্টেড মনে করছেন, ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন বরুণ চক্রবর্তী। রহস্য স্পিনারের বিরুদ্ধে টিকে থাকার উপায় বের করতে হবে তাঁদের। ভারতের বিরুদ্ধে ফাইনালে নামার আগে বরুণের অস্ত্র নিষ্ক্রিয় করার পরিকল্পনায় কিউয়ি শিবির। গ্যারি স্টেড বলেন, 'গ্রুপের ম্যাচে আমাদের বিরুদ্ধে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই ও ফাইনালে খেলবে। ও ক্লাস বোলার। আগের ম্যাচে আমাদের বিরুদ্ধে দক্ষতার প্রমাণ দিয়েছে। ও বড় আতঙ্ক। ওকে সামলানোর বিশেষ পরিকল্পনা করতে হবে। একইসঙ্গে ওর বোলিংয়ে কীভাবে রান তোলা যায়, সেটাও দেখতে হবে।' 

কয়েকদিন আগে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নামতে চান স্টেড। নিজেদের সব ম্যাচই দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া। যা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু এই নিয়ে বিশেষ ভাবিত নন কিউয়িদের কোচ। স্টেড বলেন, 'সূচির বিষয়টা আমাদের হাতের বাইরে। তাই আমরা এই নিয়ে ভাবছি না। ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছে। আমরাও একটা ম্যাচ খেলেছি। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। ভারতকে হারাতে পারলে খুবই খুশি হব।' পাকিস্তান এবং দুবাইয়ে ঘুরে খেলতে হয়েছে নিউজিল্যান্ডকে। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলার পর, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে। দুই দেশের মধ্যে যাতায়াত করে খেলা কঠিন হলেও, ব্ল্যাক ক্যাপসদের কোচের দাবি, দল এই সমস্যার সঙ্গে মানিয়ে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুবাইয়ে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল। ফাইনালের আগে প্রস্তুতির জন্য দু'দিন সময় পাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া