বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৭ মার্চ ২০২৫ ১৮ : ০২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ছবির দুনিয়ায় পরিচিত ভাবনার বদলে জায়গা করে নিচ্ছে একটু অন্যধারার গল্প। সেই আঙ্গিকেই আসছে বাংলা ছবি 'ভামিনি'। পরিচালনায় স্বর্ণায়ু মৈত্র। পরিচালক হিসাবে এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। প্রযোজনায় সন্দীপ সরকারের ওঙ্কার ফিল্মস।
আগে একাধিক বাঙালি অভিনেতা দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন। এবার যেন উল্টো ঘটনা। জনপ্রিয় মারাঠি অভিনেতা উমাকান্ত বাংলা ছবিতে! সহ-অভিনেতা প্রিয়াঙ্কা সরকার, তথাগত মুখোপাধ্যায়। তিন জনে জোট বেঁধে বালুরঘাটের এক অপরাধ চক্র দমন করবে। প্রথম ছবিতেই স্বর্ণায়ু একফ্রেমে ধরেছেন এই তিন অভিনেতাকে। জানা যাচ্ছে, বালুরঘাট জুড়ে ছবির শুটিং হয়েছে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।
গল্পে ছবির নায়িকা সুহিতা অধ্যাপক। তার বাড়িতে আশ্রিতা বাহা, মুন্নি আর মেঘা। সকলে মিলে ‘গমীরা’ নাচের দল চালায়। আর সেই দলকে সম্মুখে রেখে বিভিন্ন অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াই করে। হঠাৎ শহরে অনৈতিক ভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়। যার প্রভাবে অনেক নাবালিকা ও মহিলার মৃত্যু হয়। সুহিতা আর তার দল মিলে এর বিরুদ্ধে লড়াইয়ে নামে। সুহিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার ‘বন্ধু’ অধ্যাপক কমল। তদন্তের দায়িত্ব নিয়ে শহরে আসে স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অফিসার ইন্দ্র। সুহিতারা কি এই চক্রের মাথার সন্ধান করতে সফল হবে? 'সুহিতা'র ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অধ্যাপকের ভূমিকায় তথাগত, পুলিশ অফিসার উমাকান্ত।
ছবিতে থাকছে আরও চমক। এই ছবির জন্য নাকি বাংলা শিখেছেন উমাকান্ত। ছবিতে ফুটে উঠবে প্রত্যন্ত গ্রাম, সেখানকার মানুষদের জীবনধারা এবং দিনাজপুরের লুপ্তপ্রায় সংস্কৃতি গমীরা নাচের কথা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি